News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
অভিষেক হচ্ছে বশিরের

অভিষেক হচ্ছে বশিরের

হায়দরাবাদ টেস্টে জয়ের পর বেশ ফুরফুরে মেজাজেই কাছে ইংল্যান্ড। কাল থেকে ভাইজাগে শুরু হবে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট।প্রথম টেস্টে জিতলেও এই ম্যাচে জন্য একাদশে বাধ্যতামূলক পরিবর্তন আনতে হচ্ছে সফরকারীদের।

হাঁটুর ইনজুরির কারণে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না জ্যাক লিচ। তার পরিবর্তে অভিষেক হচ্ছে শোয়েব বশিরের। ভিসা জটিলতার কারণে প্রথম টেস্টের আগে দলে যোগ দিতে পারেননি এই স্পিনার।

এ ছাড়া পেসার মার্ক উডের জায়গায় একাদশে ফিরেছেন জেমস অ্যান্ডারসন। দ্বিতীয় টেস্টের একাদশে ৪১ বছর বয়সী অ্যান্ডারসনই একমাত্র পেসার।  তাই তাকে বাদ দিলে আনকোরা এক স্পিন অ্যাটাক নিয়েই জয়ের স্বপ্ন দেখছে ইংল্যান্ড। কেননা বাকি তিন স্পিনারের অভিজ্ঞতা বলতে গেলে তিন টেস্ট। এর মধ্যে টম হার্টলির অভিষেক হয়েছে গত ম্যাচেই। আর রেহান আহমেদ খেলেছেন কেবল দুটি টেস্ট।

দ্বিতীয় টেস্টের ইংল্যান্ড একাদশ :

জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, বেন ফোকস, রেহান আহমেদ, টম হার্টলি, শোয়েব বশির ও জেমস অ্যান্ডারসন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS