News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
রাজনীতি না করার ঘোষণা মসিউর রহমান রাঙ্গার

রাজনীতি না করার ঘোষণা মসিউর রহমান রাঙ্গার

জাতীয় পার্টির সাবেক মহাসচিব দল থেকে বহিষ্কৃত নেতা মসিউর রহমান রাঙ্গা আর রাজনীতি করবেন না বলে ঘোষণা দিয়েছেন।

এ বিষয়ে মসিউর রহমান রাঙ্গার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, যে দলে গণতন্ত্র নেই সেই দল করে কী হবে।জাতীয় পার্টিতে কোনো গণতন্ত্র নেই। তাই আগামীতে রাজনীতি না করার সিদ্ধান্ত নিয়েছি।

উল্লেখ, দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর-১ গঙ্গাছড়া আসন থেকে মসিউর রহমান রাঙ্গা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। সেখানে আওয়ামী লীগে স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলুর কাছে তিনি পরাজিত হন। এর পরে থেকে রাঙ্গাকে আর রাজনীতির মাঠে দেখা যায়নি। নিজেকে এক প্রকার গুটিয়ে রেখেছিলেন।

রোববার জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ দলের বহিষ্কৃত নেতাকর্মীদের নিয়ে নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করার অনুষ্ঠানেও মশিউর রহমান রাঙ্গা ছিলেন না।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS