News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
সন্ধ্যায় দলের ম্যাচ, দুপুরে একাই অনুশীলনে সাকিব

সন্ধ্যায় দলের ম্যাচ, দুপুরে একাই অনুশীলনে সাকিব

রিশাদ হোসেনের বলটা ঠিকঠাক খেলতে পারলেন না সাকিব আল হাসান। ব্যাটটা এরপর শূন্যে ভাসালেন বেশ জোরেই।নিজের হতাশাই হয়তো ঝেড়ে ফেলতে চাইলেন সাকিব। চোখের সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছেন।

কিন্তু সমাধান পাচ্ছেন না কোথাও। ভারত, যুক্তরাষ্ট্র, লন্ডন ঘুরে সিঙ্গাপুরে গিয়েছিলেন সবশেষ। কিন্তু কোরিওরেটিনোপ্যাথি নামক রোগে সাকিবের দৃষ্টির ব্যঘাত সমস্যা কাটেনি। এর মধ্যেই রংপুরের হয়ে এবারের বিপিএলে তিন ম্যাচের দুটিতে খেলেছেন।

শুক্রবার খুলনা টাইগার্সের বিপক্ষে ৪ বলে করেছেন কেবল দুই রান। শনিবার সন্ধ্যায়ও দুর্দান্ত ঢাকার বিপক্ষে ম্যাচ রয়েছে রংপুরের। কিন্তু এ ম্যাচের আগে দুপুরে অনুশীলনে হাজির হন সাকিব।

পাশের নেটে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের লেগ স্পিনার রিশাদ হোসেনকে নিয়ে আসেন সাকিব। এর সঙ্গে ছিলেন রংপুরের বোলিং কোচ মোহাম্মদ রফিক ও একজন থ্রোয়ার।  

চোখের সমস্যা যে কাটেনি, সেটি স্পষ্ট ছিল সাকিবের অনুশীলনেও। পায়ের কাছের বল ভালোভাবে দেখেননি তিনি। বড় শটেও সুবিধা করতে পারেননি। সাকিবের অনুশীলনের পুরো সময় পেছনে দাঁড়িয়ে দেখেছেন রংপুর রাইডার্সের ফিজিও।

এসময় সাকিবের পেছনে দাঁড়িয়ে একজন ভিডিও করেছেন। মাঝেমধ্যে সাকিব এসে তার খেলা শটগুলো দেখেন। সাকিবের হেলমেটে দুটি হলুদ ফিতা লাগানো ছিল, সেটি দিয়ে মূলত ভিষণ চেক করেছেন সাকিব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS