News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
তানজিম সাকিবের কাছে মাশরাফি, ‘যোদ্ধা এবং নেতা’

তানজিম সাকিবের কাছে মাশরাফি, ‘যোদ্ধা এবং নেতা’

তখনও খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্সের অনুশীলন চলছে বেশ জোরেসরে। এর মধ্যেই কালোর মধ্যে লাল রংয়ের হুডি পরে একসঙ্গে এলো সিলেট স্ট্রাইকার্স।নেট বোলার, কোচিং স্টাফ ও ক্রিকেটারদের মিলিয়ে প্রায় জনা চল্লিশের সেই দলেও নির্দিষ্ট কাউকেই খুঁজলেন উন্মুখ হয়ে তাকিয়ে থাকা একজন।  

‘মাশরাফি ভাই কি আসেনি?’ কৌতূহলী মনের খোরাক মেটাতে জানতে চাইলেন পাশেই দাঁড়িয়ে থাকা সাংবাদিকের কাছে। প্রথম ম্যাচে বল করেছিলেন আড়াই ওভার। দ্বিতীয়টিতে করেনইনি। ব্যাট হাতে তিনে নেমেও সুবিধা করতে পারেননি। ফিটনেস যে প্রায় শূন্যের পর্যায়ে সেটিও স্পষ্ট।  

তবুও মাশরাফি বিন মুর্তজার বিপিএল খেলা নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। সাবেক দুই অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও আকরাম খান বলেছেন ‘টুর্নামেন্টের ইমেজ সংকটের’ কথাও। মাশরাফিও বলেছেন তার খেলা আদর্শ নয়। তবে তার ফ্র্যাঞ্চাইজি মালিক ও সতীর্থদের সমর্থন এখনও মাশরাফির জন্যই।  

সিলেট স্ট্রাইকার্সের পেসার তানজিম হাসান সাকিব যেমন বৃহস্পতিবার সিলেটে বলেছেন, ‘মাশরাফি ভাই যোদ্ধা এবং উনি নেতা। আমি ছোটবেলা থেকে উনার খেলা দেখে দেখেই বড় হয়েছি। মাশরাফি ভাই-সাকিব ভাই, উনাদের খেলা দেখে দেখে বড় হয়েছি। আপনি জানেন উনার পায়ে অনেকগুলো অস্ত্রোপচার হয়েছে এরপরেও দেশের জন্য খেলে গেছে। এটা আমাদের জন্য অনেক বড় একটা অনুপ্রেরণা। ’

‘এটা বলব, উনি রোল মডেল আমাদের ক্রিকেটারদের জন্য। বিশেষ করে পেস বোলারদের জন্য। উনি ব্যথাকে ব্যথা হিসেবে কখনওই নেননি। আমরা যারা তরুণ আছি, আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে। অনেক বেশি অনুপ্রেরণা দেয়। উনার মতো নেতা যদি ড্রেসিংরুমে থাকে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। ’

সিলেটে আসার পর থেকেই সমর্থকদের দারুণ সাড়া পাওয়া যাচ্ছে। গত বছরও গ্যালারিতে সিলেট স্ট্রাইকার্সের  জন্য ছিল উপচে পড়া সমর্থন। এ নিয়ে তানজিম সাকিব বলেন, ‘সিলেটে যখনই আমরা খেলতে আসি আমরা অনেক ভালো দর্শক পাই, সমর্থন পাই। অনুপ্রেরণা দেয় এবং আমরা সব সময় সিলেটে সাপোর্ট পেয়ে থাকি। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS