News Headline :
কাঁধের চোটে পিএসএল শেষ, লাহোর ছেড়ে দেশে ফিরছেন ইমন ডব্লিউসিএলে প্রথমবার বাংলাদেশ, বড় কিছুর প্রত্যাশা রিয়াদের জিকোর দৃঢ়তায় আরামবাগকে হারিয়ে শীর্ষস্থান অটুট কিংসের ইসলামাবাদে ইরান-মার্কিন আলোচনা শুরু যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব আল্লাহর প্রশংসা, ইরানের দীর্ঘদিনের নেতারা আর আমাদের মাঝে নেই: ট্রাম্প ভিজিটর ভিসার মেয়াদ নিয়ে যা জানালো যুক্তরাষ্ট্র প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘টাউন হল সভা’ চালু, সমস্যা তুলে ধরলেন বাসিন্দারা হাসপাতালে ভর্তি ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ করছে র‍্যাব, দ্রুতই অভিযান

দেশের গলফে আসছে দারুণ সময়: সিদ্দিকুর রহমান

বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান বলেছেন, ‘গলফে বেসিক টেকনিক্যাল বিষয়গুলো জানা খুবই জরুরি। শেষ চারদিনে স্লোভেনিয়ার কোচের কাছে অনেক নতুন কিছু শিখলাম। যদি আমাদের গলফার এবং স্থানীয় গলফ কোচরা এমন জিনিস নিয়মিত শেখার সুযোগ পায়, তাহলে এটা বলতেই হবে, দেশের গলফে সামনে দারুণ সময় আসছে।’ বাংলাদেশ গলফ ফেডারেশনের আয়োজনে আর্মি বিস্তারিত পড়ুন

লিটন–মিরাজের অধিনায়কত্বের মেয়াদ বাড়ল

ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্বের মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইতোমধ্যে ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের মেয়াদ শেষ হয়েছে। পাশাপাশি তার সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মেয়াদও শেষ হয়েছে।ফলে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দুজনের নেতৃত্বের মেয়াদ বাড়ানো হয়েছে। ওয়ানডে নেতৃত্বের মেয়াদ বাড়ানো প্রসঙ্গে বিস্তারিত পড়ুন

রেফারিকে ‘পাগল’ বলায় নেইমারের শাস্তি, মিস করবেন পরবর্তী ম্যাচ

নেইমারের দুর্দান্ত পারফরম্যান্সে অবশেষে জয়খরা কাটিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস। ৩৪ বছর বয়সী এই তারকার নেতৃত্বে রেমোকে ২-০ গোলে হারিয়ে এক মাসের জয়ের অপেক্ষার অবসান ঘটে দলটির। পুরো ম্যাচজুড়ে খেলায় প্রভাব বিস্তার করেন নেইমার। একটি দৃষ্টিনন্দন অ্যাসিস্ট করার পাশাপাশি আক্রমণভাগে ছিলেন অত্যন্ত সক্রিয়।তবে ম্যাচের শেষ দিকে ঘটে ভিন্ন ঘটনা। ৮৫তম মিনিটে বিস্তারিত পড়ুন

বিশ্বকাপে উঠতে ব্যর্থ, ইতালির কোচ গাত্তুসোর পদত্যাগ

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার ধাক্কা সামলাতে না পেরে ইতালি জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়লেন জেনারো গাত্তুসো। শুক্রবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন ২০০৬ বিশ্বকাপজয়ী এই সাবেক মিডফিল্ডার। এক বছরেরও কম সময় দায়িত্ব পালন করার পর বিদায় নিতে হলো গাত্তুসোকে। সাম্প্রতিক দুই দশকে ফ্রান্স ও স্পেনের মতো ঐতিহ্যবাহী বিস্তারিত পড়ুন

ডিপিডিসিএল ২০২৫-২৬ মৌসুমের প্রস্তুতি শুরু, ৮ এপ্রিল ক্লাবগুলোর সঙ্গে বৈঠক

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট কাঠামোকে আরও শক্তিশালী করতে আবারও উদ্যোগী হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের ক্রিকেটারদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ঢাকা লিগকে ঘিরে নতুন মৌসুমের পরিকল্পনা শুরু করেছে সংস্থাটি। বিশেষ করে দেশের শীর্ষ লিস্ট ‘এ’ প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিডিসিএল) বরাবরের মতোই জাতীয় দলে ওঠার অন্যতম প্রধান প্ল্যাটফর্ম হিসেবে বিস্তারিত পড়ুন

চিঠি দিয়ে ‘বরফ গলানোর’ চেষ্টায় বিসিবি!

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় তৈরি হওয়া অস্থিরতা কাটাতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি তারা আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) একটি চিঠি পাঠিয়েছে। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডও নিশ্চয় চাইবে বাংলাদেশসহ সবদেশের ক্রিকেট বোর্ডের সাথে ভালো সম্পর্ক রাখতে। বিস্তারিত পড়ুন

ফাইনালে আগামীকাল ভারতের মুখোমুখি বাংলাদেশ

মালদ্বীপের রাজধানী মালেতে আগামীকাল সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী মহারণে মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত। মালে জাতীয় ফুটবল স্টেডিয়ামে বহুল প্রতীক্ষিত এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। ফাইনালকে সামনে রেখে দারুণ উজ্জীবিত বাংলাদেশ দল। ম্যাচের আগে পাঠানো এক ভিডিও বার্তায় দলের প্রধান কোচ মার্ক বিস্তারিত পড়ুন

র‌্যাংকিংয়ে ২০-৩০ ধাপ এগোবে বাংলাদেশ: কাবরেরা

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ভবিষ্যৎ নিয়ে দারুণ আশাবাদী কোচ হাভিয়ের কাবরেরা। তার মতে, দলের বর্তমান উন্নতির ধারা ও পেশাদারিত্ব বজায় রাখতে পারলে আগামী কয়েক বছরের মধ্যে ফিফা র‌্যাংকিংয়ে বড় লাফ দেবে লাল-সবুজ জার্সিধারীরা। দলের গুণগত পরিবর্তন নিয়ে কাবরেরা বলেন, ‘মাঠের খেলায় আমাদের গুণগত মান এখন স্পষ্ট। আমরা আরও অভিজ্ঞতা অর্জন বিস্তারিত পড়ুন

বিসিবির সম্মাননা পাচ্ছেন লিপু

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে লড়াইয়ে দারুণ এক সমাপ্তি টানে বাংলাদেশ। শেষ ম্যাচে ১১ রানের ব্যবধানে জিতে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। এই জয় দিয়েই জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে নিজের দায়িত্বের শেষ অধ্যায় শেষ করেন গাজী আশরাফ হোসেন লিপু। সিরিজ জয়ের পর ড্রেসিংরুমে গিয়ে খেলোয়াড় ও কোচিং বিস্তারিত পড়ুন

খেলোয়াড়ি জীবনে রাজনীতি নয়: প্রধানমন্ত্রীর আহ্বানে ফারুক আহমেদের সমর্থন

দেশের পেশাদার ক্রীড়াবিদদের সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  সোমবার (৩০ মার্চ) সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই গুরুত্বপূর্ণ বার্তা দেন। প্রধানমন্ত্রীর এই অবস্থানকে স্বাগত জানিয়ে বিসিবি পরিচালক ও সহ-সভাপতি ফারুক আহমেদ বলেছেন, খেলোয়াড়ি জীবনে রাজনীতি বন্ধে বিস্তারিত পড়ুন

© All rights reserved © 2023 EU BANGLA NEWS