News Headline :
বিএনপি কি আরেকটা আ. লীগ হওয়ার চেষ্টা করছে, প্রশ্ন হান্নান মাসউদের তুরাগের রানাভোলায় বস্তির আগুন নিয়ন্ত্রণে ডিএসসিসির অভিযানে সায়েদাবাদে ১০০ কাউন্টার সিলগালা ‘স্থানীয় সরকার বিল পাস না হলে আ. লীগের মেয়রদের চেয়ারে বসার সুযোগ করে দিতে হবে’ সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, আইএসপিআরের সতর্কবার্তা ওয়াকআউট করা কি অপরাধ—সংসদে প্রশ্ন বিরোধীদলীয় নেতার লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা, ঝুঁকিতে যুক্তরাষ্ট্র‑ইরান যুদ্ধবিরতি সংসদে রেকর্ডসংখ্যক বিল পাস, একদিনে ৩১ হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭, নতুন রোগী আঠার শতাধিক কেরানীগঞ্জের বিআরটিএ: মোবাইলেই কাজ সেরে দেয় দালাল চক্র!

বাংলাদেশের বদলে সুযোগ পেয়ে হার দিয়ে বিশ্বকাপ শুরু স্কটল্যান্ডের

বাংলাদেশের বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্তে লটারি লেগেছিল স্কটল্যান্ডের। ইউরোপিয়ান কোয়ালিফায়ারে চতুর্থ হয়েও তারা নাটকীয়ভাবে জায়গা পায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে। কলকাতার ইডেন গার্ডেন্সে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হার দিয়ে মিশন শুরু করলেও মাঠের লড়াইয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে স্কটিশরা। শিমরন হেটমায়ারের বিধ্বংসী ফিফটি আর রোমারিও শেফার্ডের হ্যাটট্রিকসহ পাঁচ উইকেটের ওপর ভর বিস্তারিত পড়ুন

বিসিবির টুর্নামেন্টে সেরা হলেই মিলবে ‘ইয়ামাহা এফজেডএস’

মাঠে ফিরছে ঘরোয়া ক্রিকেটের উত্তেজনা। ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’কে আরও জমজমাট করতে বড় ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বা ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ পুরস্কার হিসেবে পাচ্ছেন একটি অত্যাধুনিক ইয়ামাহা এফজেডএস (Yamaha FZS) মোটরসাইকেল। খেলোয়াড়দের মাঠের পারফরম্যান্সে উৎসাহ জোগাতে এবং টুর্নামেন্টে বাড়তি রোমাঞ্চ যোগ করতে এই বিশেষ বিস্তারিত পড়ুন

নবম বোলার হিসেবে ইতিহাসে শেফার্ড

টি–টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাসে নিজের নাম তুলে নিলেন রোমারিও শেফার্ড। স্কটল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে দারুণ বোলিং করে হ্যাটট্রিক করেছেন তিনি। ইনিংসের ১৭তম ওভারে হ্যাটট্রিকসহ চার উইকেট নিয়ে প্রতিপক্ষের ইনিংসকে গুঁড়িয়ে দেন ওয়েস্ট ইন্ডিজের এই পেস বোলিং অলরাউন্ডার। এর মাধ্যমে টি–টোয়েন্টি বিশ্বকাপে সব মিলিয়ে নবম বোলার হিসেবে হ্যাটট্রিক করার কীর্তি দেখালেন শেফার্ড।একই বিস্তারিত পড়ুন

পাকিস্তানের সিদ্ধান্তে অসন্তুষ্ট বিসিসিআই, আইসিসির কঠোর পদক্ষেপের আভাস

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার পাকিস্তানের সিদ্ধান্তকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) যুগ্ম সচিব প্রাভতেজ সিং ভাটিয়া। তার মতে, এই সিদ্ধান্ত ক্রীড়াঙ্গনের মৌলিক মূল্যবোধের সঙ্গেই সাংঘর্ষিক। একই সঙ্গে তিনি মনে করছেন, বিষয়টি নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে পারে আন্তর্জাতিক ক্রিকেট বিস্তারিত পড়ুন

এশিয়ান গেমস বাছাইপর্বের লক্ষ্য সামনে রেখে পুরুষ হকি দলের প্রস্তুতি শুরু

এশিয়ান গেমসের মূল পর্বে জায়গা করে নেওয়ার লক্ষ্যে আনুষ্ঠানিক প্রস্তুতিতে নেমেছে বাংলাদেশ পুরুষ হকি দল।  বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে এশিয়ান গেমস বাছাইপর্বকে সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প। প্রথম দিনেই খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা যাচাইয়ের মাধ্যমে শুরু হয়েছে এই প্রস্তুতির আনুষ্ঠানিকতা। পল্টনের জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক টার্ফে অনুষ্ঠিত হয় খেলোয়াড়দের ‘কুপার বিস্তারিত পড়ুন

বিশ্বকাপ খেলতে না পারার হতাশা আছে রিশাদেরও

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি–টোয়েন্টি বিশ্বকাপ। তবে নিরাপত্তা শঙ্কার কারণে এবারের আসরে অংশ নিচ্ছে না বাংলাদেশ। ফলে ক্রিকেটারদের মধ্যেও কাজ করছে হতাশা। যদিও অনেকেই প্রকাশ্যে সেই অনুভূতি জানাতে পারছেন না! কেউ কেউ আবার স্বল্প কথায় বুঝিয়ে দিচ্ছেন মনের অবস্থা।লেগ স্পিনার রিশাদ হোসেনও ঠিক সেটাই করলেন-সংক্ষিপ্ত বক্তব্যেই লুকাতে পারলেন না বিস্তারিত পড়ুন

বিগ ব্যাশ থেকে অদম্য কাপ—অনন্য রিশাদ

আকবর আলী সাজঘরের পথে পা রাখতেই প্রেসবক্স প্রান্তের গ্যালারিতে হঠাৎই ফেটে পড়ে উচ্ছ্বাস। সেখানে বসে থাকা একদল ক্ষুদে ভক্ত আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে। কারণটা আর কিছু নয়—তাদের প্রিয় ক্রিকেটার রিশাদের দুর্দান্ত এক ডেলিভারিতে পরাস্ত হয়েছেন যুব বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক। এই ক্ষুদে দর্শকরা সবাই সিটি ক্লাবে নিয়মিত ক্রিকেট শেখে। তাদের মধ্যেই বিস্তারিত পড়ুন

‘সাকিবকে দলে ফেরাতে না চাওয়া মানে বোকার রাজ্যে বাস করা’

নানা বিতর্ক, আইনি জটিলতা আর রাজনৈতিক অস্থিরতায় জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসানকে আবারও বাংলাদেশের জার্সিতে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  বিশ্বকাপের ভরাডুবি আর বিসিবির অভ্যন্তরীণ রদবদলের মাঝে হুট করেই দেশের সফলতম এই অলরাউন্ডারকে ফেরানোর জোরালো গুঞ্জন শুরু হয়েছে। এই ইস্যুতে এবার মুখ খুলেছেন জাতীয় দলের বিস্তারিত পড়ুন

তদন্ত কমিটির প্রতিবেদনে জাহানারার অভিযোগের আংশিক সত্যতা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা অভিযোগ নিয়ে গঠিত স্বাধীন অনুসন্ধান কমিটি তদন্ত শেষে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছে। চারটি নির্দিষ্ট অভিযোগের মধ্যে দুটির ক্ষেত্রে প্রাথমিক সত্যতা মিলেছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, অভিযোগ যাচাইয়ের জন্য গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি ৩১ বিস্তারিত পড়ুন

ভারত ম্যাচ বর্জনে পিসিবির সামনে বড় ঝুঁকি, আইসিসির রাজস্ব আটকে রাখার আশঙ্কা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে মাঠে না নামার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের বহুল আলোচিত ম্যাচটি ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে হওয়ার কথা থাকলেও তা বয়কটের পথে হাঁটছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে এমন সিদ্ধান্ত পাকিস্তানকে শুধু ক্রিকেটীয়ভাবে নয়, আইনি ও আর্থিক দিক থেকেও বড় বিপদে ফেলতে পারে। বিস্তারিত পড়ুন

© All rights reserved © 2023 EU BANGLA NEWS