ঝালমুড়ি খেলাম আমি, আর ঝাল লাগল তৃণমূলের: নরেন্দ্র মোদী

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ চলাকালেই রাজ্য সফরে এসেছেন বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নদিয়ার কৃষ্ণনগরে একটি জনসভায় বক্তব্য দেন তিনি।ওই আসনে আগামী ২৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জনসভা থেকে নির্বাচন কমিশনের ভূমিকার প্রশংসা করতে দেখা যায় মোদীকে।একইসঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিস্তারিত পড়ুন

জার্মানিতে রেজা পাহলভীর ওপর লাল তরল পদার্থ নিক্ষেপ

জার্মানি সফররত ইরানের বিতর্কিত নির্বাসিত ব্যক্তিত্ব রেজা পাহলভীর ওপর লাল রঙের তরল পদার্থ নিক্ষেপের ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানী বার্লিনে এমন বিব্রতকর দশায় পড়েন ইরানের ক্ষমতাচ্যুত সর্বশেষ শাহর পুত্র রেজা। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বার্লিনের মধ্যাঞ্চলে ফেডারেল প্রেস কনফারেন্স থেকে বের হয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গাড়ির দিকে যাচ্ছিলেন রেজা বিস্তারিত পড়ুন

উপসাগরীয় দেশ ইউএই-ওমানকে যুক্ত করবে রেলপথ, নির্মাণের ৪০ শতাংশ সম্পন্ন

দুই উপসাগরীয় দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করতে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ওমানে হাফিত রেল প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। এরই মধ্যে ৪০ শতাংশ কাজ শেষ হয়েছে। বুধবার (২২ এপ্রিল) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, নির্মাণ প্রতিষ্ঠান এতিহাদ রেল মঙ্গলবার এ তথ্য জানায়।  প্রতিবেদনে বলা হয়, প্রকল্পটি বিস্তারিত পড়ুন

হরমুজ প্রণালীতে দুটি জাহাজ জব্দ করেছে ইরান

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নৌ ইউনিট হরমুজ প্রণালীতে দুটি জাহাজ জব্দ করেছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থা। জাহাজ দুটি হলো—এমএসসি ফ্রানচেসকা এবং এপামিনন্দাস।অভিযোগ করা হয়েছে, প্রয়োজনীয় অনুমতি ছাড়া চলাচল এবং নেভিগেশন সিস্টেমে কারসাজির কারণে এগুলোকে ইরানের উপকূলে নিয়ে যাওয়া হয়েছে। আইআরজিসির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘হরমুজ বিস্তারিত পড়ুন

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের সংকট

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক হামলা ও এরপর তেহরানের প্রতিশোধমূলক পাল্টা আঘাতে সৃষ্ট যুদ্ধের কারণে ভারতে ডায়েট কোকের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। দেশটিতে এই পানীয়টি শুধু অ্যালুমিনিয়ামের ক্যানেই বিক্রি করা হয়, আর যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চল থেকে ক্যান সরবরাহে বিলম্ব হওয়ায় এ সংকট তৈরি হয়েছে। বুধবার (২২ এপ্রিল) রয়টার্সের এক বিস্তারিত পড়ুন

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে আলোচনা চলছে: আউন

ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে আলোচনা চলছে বলে জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, দেশের নিরাপত্তা ব্যবস্থা বা স্থিতিশীলতা নষ্টের কোনো চেষ্টা সহ্য করা হবে না। বুধবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট আউন বলেন, দেশের এই সংকটময় সময়ে নাগরিক শান্তি বিস্তারিত পড়ুন

অর্থ–ব্যবসা নিয়ে বিতর্ক, স্বেচ্ছায় পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী

আর্থিক ও ব্যবসায়িক সংশ্লিষ্টতা নিয়ে তীব্র বিতর্কের মুখে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং। দায়িত্ব নেওয়ার মাত্র ২৭ দিনের মাথায় তিনি পদ ছাড়েন বলে জানিয়েছে কাঠমান্ডু পোস্ট। অভিযোগ উঠেছে, অর্থপাচারের তদন্তে থাকা ব্যবসায়ী দীপক ভাট্টার সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। এই অভিযোগের প্রেক্ষাপটেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।এর আগে দলীয় বিস্তারিত পড়ুন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার ইঙ্গিত মিলতেই বৈশ্বিক জ্বালানি বাজারে চাপ কিছুটা কমেছে। এর প্রভাব পড়েছে তেলের দামে, পাশাপাশি এশিয়ার শেয়ারবাজারেও মঙ্গলবার (২১ এপ্রিল) ফিরেছে আংশিক ইতিবাচক প্রবণতা। বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে, কারণ চলতি সপ্তাহেই দুই দেশের মধ্যে আলোচনা শুরু হতে পারে; এমন জোরালো আভাস বিস্তারিত পড়ুন

মুখিয়ে আছে মার্কিন বাহিনী, চুক্তি না হলে পুরোদমে হামলা: ট্রাম্প

ইরান–যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার প্রাক্কালে উত্তেজনা নতুন করে বাড়ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, আর সময় বাড়ানোর কোনো ইচ্ছা তার নেই।বরং সমঝোতা না হলে সামরিক পদক্ষেপের দিকেই এগোতে পারে ওয়াশিংটন। মঙ্গলবার (স্থানীয় সময়) মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমাদের হাতে খুব বেশি সময় বিস্তারিত পড়ুন

চুক্তিতে রাজি না হলে ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি হেগসেথের

ইরানের জ্বালানি অবকাঠামো এখনো পুরোপুরি ধ্বংস হয়নি এবং তা সম্পূর্ণভাবে ধ্বংস করতে যুক্তরাষ্ট্র ‘পুরোদমে প্রস্তুত’, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। পেন্টাগনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইরানের সব বন্দর ঘিরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ শুরু হওয়ার পর এখন তেহরানকে একটি পারমাণবিক চুক্তিতে রাজি হতে হবে, নইলে তাদের অবশিষ্ট অবকাঠামো, বিদ্যুৎ বিস্তারিত পড়ুন

© All rights reserved © 2023 EU BANGLA NEWS