সদরঘাটে ঘরমুখো মানুষের ঢল, বেড়েছে ভোগান্তি

আপনজনদের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছে মানুষ। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। সদরঘাট লঞ্চ টার্মিনালের পন্টুনে তিল ধারণের জায়গা নেই। গরম ও যানজট উপেক্ষা করে বুধবার সকাল থেকে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশ্যে যাত্রা করতে হাজারো যাত্রী ভিড় করছেন এই নৌবন্দরে।এতে বিস্তারিত পড়ুন

ঈদযাত্রা স্বস্তির করতে বিআইডব্লিউটিসির নতুন তিনটি জাহাজ উদ্বোধন

ঈদযাত্রা স্বস্তির করতে হাতিয়া ও ভোলাগামী নতুন তিনটি জাহাজ উদ্বোধন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধন করা জাহাজের মধ্যে ঢাকা থেকে হাতিয়ার নৌপথে রূপসা ও সুগন্ধা এবং ঢাকা বেতুয়া নৌপথে মধুমতি জাহাজ চলাচল করবে। সোমবার (১৬ মার্চ) রাজধানীর সদরঘাট লঞ্চ বিস্তারিত পড়ুন

মিরপুরের ফুটপাতে ঈদের কেনাকাটায় উপচে পড়া ভিড়

দরজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর। রাজধানী ঢাকার ব্যস্ততম এলাকাগুলোর মধ্যে মিরপুর এখন যেন এক বিশাল জনসমুদ্র। বিপণিবিতানগুলোর পাশাপাশি মিরপুরের ১, ২, ৬, ১০, ১১ ও ১৩ নম্বরের ফুটপাতগুলো এখন ক্রেতাদের দখলে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বিরতিহীন বেচাকেনা।তবে এই জমজমাট বাণিজ্যের মাঝেও একটা বড় অভিযোগ বারবার সামনে আসছে পণ্যভেদে বিস্তারিত পড়ুন

হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমা গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার অন্যতম হোতা ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে সহায়তার অভিযোগে ফিলিপ সাংমা নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)। গ্রেপ্তারকৃত ফিলিপও একজন বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে। এসটিএফ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ মার্চ) দিবাগত মধ্যরাতে উত্তর২৪ বিস্তারিত পড়ুন

‘বইমেলায় ১৭ দিনে বিক্রি মাত্র ২ হাজার টাকা’

‘স্টলে সব ধরনের বই রয়েছে। কিন্তু কেনার মতো পাঠক নেই। ১৭ দিন ধরে মেলা চলছে। বিক্রি হয়েছে মাত্র ২ হাজার টাকার মতো।’ এই আক্ষেপ নিয়ে এমনটাই বলছিলেন আনন্দলোক প্রকাশনীর বিক্রয়কর্মী আসিফ গালিব সোহান।  শুক্রবার (১৩ মার্চ) বিকেলে কিছুটা ব্যস্ত বইমেলায় তিনি নিরবে বসে ছিলেন প্রকাশনীর স্টলে। মেলায় যৎসামান্য যে কৌতূহলী পাঠকের বিস্তারিত পড়ুন

গ্রামীণ উন্নয়ন-বিশুদ্ধ পানি ব্যবস্থাপনায় আইএফএডির সহযোগিতা চায় সরকার

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফএডি)-এর কার্যকর সহযোগিতা কামনা করেছেন। বিশেষ করে গ্রামীণ এলাকায় বিশুদ্ধ পানি ব্যবস্থাপনা উন্নয়নে সংস্থাটির সহায়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি। সোমবার (৯ মার্চ) মন্ত্রী সচিবালয়ে তার অফিসকক্ষে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর ড. ভ্যালেন্টাইন বিস্তারিত পড়ুন

বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম দ্রুত শুরু করতে জাইকার সহযোগিতা কামনা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম দ্রুত শুরু করার ব্যাপারে জাইকার সহযোগিতা কামনা করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম (রিতা), এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।  সোমবার (৯ মার্চ) দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের বিস্তারিত পড়ুন

ইরানে হামলা কি আন্তর্জাতিক আইনের মৃত্যু ঘটালো?

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক একতরফা হামলার পর আন্তর্জাতিক আইন নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের একটি বড় অংশ মনে করছেন, এই হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ফলে প্রশ্ন উঠছে, একবিংশ শতাব্দীর ধারাবাহিক যুদ্ধ কি ধীরে ধীরে প্রচলিত আন্তর্জাতিক আইনব্যবস্থাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে? জার্মানির হাইডেলবার্গে অবস্থিত বিস্তারিত পড়ুন

লোহিত সাগরে যুদ্ধজাহাজ পাঠাবে ফ্রান্স, জ্বালানি সংকট ঠেকাতে তেলের রিজার্ভ ব্যবহারের প্রস্তাব ম্যাক্রোঁর

ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও মুদ্রাস্ফীতির আশঙ্কা তীব্রতর হচ্ছে। এই প্রেক্ষাপটে লাল সাগরে নিরাপত্তা জোরদার করতে দুটি যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। একই সঙ্গে তেলের দাম নিয়ন্ত্রণে জরুরি রিজার্ভ ব্যবহারের প্রস্তাবও দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। অন্যদিকে, জ্বালানি তেলের আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নিতে বিস্তারিত পড়ুন

ইরানকে মার্কিন সামরিক স্থাপনার তথ্য দিচ্ছে রাশিয়া

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরুর এক সপ্তাহ পর এবার মস্কো তেহরানের পাশে দাঁড়াচ্ছে বলে শোনা যাচ্ছে। রাশিয়া ইরানকে এমন গোয়েন্দা তথ্য সরবরাহ করছে, যা এ অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজ, বিমান ও সামরিক স্থাপনায় হামলা চালাতে সাহায্য করতে পারে। বার্তা সংস্থা এপি ও ওয়াশিংটন পোস্ট গোয়েন্দা সূত্রের উদ্ধৃতি দিয়ে এ তথ্য প্রকাশ বিস্তারিত পড়ুন

© All rights reserved © 2023 EU BANGLA NEWS