বিএনপি নেতা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদসহ মোট ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, বিস্তারিত পড়ুন
তারেক রহমানের নেতৃত্বে শপথ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বে গঠিত নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা। এর মধ্য দিয়ে পঞ্চম বারের মতো সরকার গঠন করল দলটি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। এ নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বিস্তারিত পড়ুন
নারী ও শিশু মন্ত্রণালয়কে সব নারী ও শিশুর আস্থার জায়গা তৈরিতে কাজ করেছি বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, একটি স্বৈরশাসনের পরিপ্রেক্ষিতে বৈষম্যহীন, মানবিক, উদার ও জবাবদিহিতামূলক রাষ্ট্র তৈরিতে আমরা এসেছিলাম। এ মন্ত্রণালয় দুটোর যে দুর্বল দিকগুলো আমি লক্ষ্য করেছি তা সংস্কারের জন্য বিস্তারিত পড়ুন
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জয়লাভ করায় বিএনপিকে অভিনন্দন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকার ইউরোপীয় ইউনিয়নের অফিস ব্রাসেলসের ইউরোপীয় ইউনিয়নের প্রধান অফিস থেকে পাঠানো এক বিবৃতি তুলে ধরে এই অভিনন্দন জানায়। ব্রাসেলসের ইউরোপীয় ইউনিয়নের বিবৃতিতে উল্লেখ করা হয়, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে সত্যিকার অর্থে প্রতিযোগিতামূলক সংসদ নির্বাচন এবং বিস্তারিত পড়ুন
গণভোট নিয়ে অনলাইন অ্যাকটিভিস্ট আব্দুন নূর তুষারের দেওয়া একটি পোস্ট ফেসবুকে ভাইরাল হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে আব্দুন নূর তুষার দাবি করেন, “গণভোটে ‘হ্যাঁ’ এবং ‘না’ মিলে মোট ৩ কোটি ২৫ লাখ ভোট পড়েছে। অন্যদিকে নির্বাচনে ভোট দিয়েছে ৭ কোটি ৬৬ লাখ মানুষ। তিনি বিস্তারিত পড়ুন
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) জাতিসংঘ এক বার্তায় এই অভিনন্দন জানিয়েছে। বার্তায় উল্লেখ করা হয়, মহাসচিব সব রাজনৈতিক স্টেকহোল্ডারকে গতিশীলতা গড়ে তুলতে উৎসাহিত করেন, যাতে জাতীয় ঐক্য জোরদার করা যায়, গণতান্ত্রিক রীতিনীতি এবং আইনের শাসন, সংখ্যালঘুদের রক্ষা করার পাশাপাশি সব নাগরিক বিস্তারিত পড়ুন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বড় ভাই ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম। তিনি ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীকে নির্বাচন করেন। মাহবুব আলম পেয়েছেন ৫৯ হাজার ২৬৫ ভোট। এ বিস্তারিত পড়ুন
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে জয়ী হওয়ায় বিএনপি জোটের প্রার্থী ও গণঅধিকারের সভাপতি নুরুল হককে (নুর) অভিনন্দন জানিয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্ব হাসান মামুন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি নিজ ফেসবুক পোস্টে এই অভিনন্দন জানান। এতে তিনি লিখেছেন, ‘অভিনন্দন– ভিপি নুরুল হক নুর। নবনির্বাচিত সংসদ সদস্য, পটুয়াখালী–৩’। বিএনপি নেতা হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী বিস্তারিত পড়ুন
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টাকার প্রলোভন দেখিয়ে ভোট প্রভাবিত করার অভিযোগ তুলে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। বুধবার (১১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি এ আহ্বান জানায়। বিবৃতিতে বলা হয়, আগামীকাল (১২ ফেব্রুয়ারি) সারা দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে নির্বাচনের বিস্তারিত পড়ুন
অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত উচ্চক্ষমতাসম্পন্ন ‘নজরদারি প্রযুক্তির সংগ্রহ ও ব্যবহার পর্যালোচনা কমিটি’ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবেদনে রাষ্ট্রের নজরদারি সক্ষমতা ও এর সীমাবদ্ধতার আইনি ও কারিগরি দিকসমূহ বিস্তারিত পড়ুন