শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন এবং প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির লক্ষ্যে স্কুল ও কলেজের জন্য একটি র্যাংকিং সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান বিস্তারিত পড়ুন
খাদ্যে বিষক্রিয়ায় ইরাকে তিন বাংলাদেশি নাগরিক মারা গেছেন। তাদের মধ্যে দুইজন ব্রাহ্মণবাড়িয়া ও একজন ফেনীর বাসিন্দা। বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ দূতাবাস বাগদাদ এ তথ্য জানিয়েছে। দূতাবাসের শোক বার্তায় জানানো হয়েছে, ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্থানের আরবিলে প্রাথমিক অনুসন্ধানমতে খাদ্যে বিষক্রিয়ায় তিন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। তারা হলেন: ১) মোহাম্মদ তারেক (পাসপোর্ট নং- EL-0875891), বিস্তারিত পড়ুন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে ৬০টি আসনে। সবচেয়ে বেশি ৭৮ দশমিক ২৭ শতাংশ ভোট পড়েছে চুয়াডাঙ্গা-২ আসনে। সর্বনিম্ন ৩৭ দশমিক ৪২ শতাংশ ভোট পড়েছে ঢাকা-১২ আসনে। বৃহস্পতিবার (০৫ মার্চ) ইসি প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এমন তথ্য পাওয়া গেছে। ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে, এমন আসনগুলোর মধ্যে রয়েছে- বিস্তারিত পড়ুন
ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ত্রিমুখী যুদ্ধে মধ্যপ্রাচ্যে নিহতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। তেহরানের প্রধান দুই কূটনৈতিক ও কৌশলগত অংশীদার রাশিয়া এবং চীন এই যুদ্ধকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে আখ্যা দিলেও সামরিকভাবে ইরানের পাশে দাঁড়াতে অনীহা দেখাচ্ছে। শক্তিশালী এই দুই বন্ধু রাষ্ট্রের এমন ‘দূরত্ব বজায় রাখা’র নীতি নিয়ে এখন আন্তর্জাতিক মহলে বিস্তারিত পড়ুন
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমাবর্ষণের মধ্যে কোনোভাবে স্বাভাবিক জীবন চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন ইরানের সাধারণ মানুষ। একই সময় দেশজুড়ে বৈশ্বিক ইন্টারনেট সংযোগও কার্যত বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, হামলার সময় নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে কিছু পানি ও বিদ্যুৎ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের বিদ্যুৎ বা পানি বিস্তারিত পড়ুন
মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী মন্ত্রী এস. পল কাপুর দুই দিনের সফরে মঙ্গলবার (৩ মার্চ) রাতে ঢাকায় এসেছেন। বিএনপি সরকার গঠনের পর এটিই যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের প্রথম কোনো দ্বিপক্ষীয় সফর। সূত্র জানায়, পল কাপুরের সফরটি রাজনৈতিক হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ যে বাণিজ্য চুক্তি সই করেছে, বিস্তারিত পড়ুন
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছেন, জায়নবাদ মুসলিম বিশ্বে অস্থিরতার প্রধান চালিকাশক্তি এবং এটি ‘মানবতার জন্য হুমকি’। তিনি সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ পাকিস্তানের নিরাপত্তার জন্যও হুমকি সৃষ্টি করছে। খাজা আসিফ বলেন, “ফিলিস্তিনের ভূমিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত ইসলামি বিশ্বের ওপর বিস্তারিত পড়ুন
চলমান যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আটকেপড়া ব্রিটিশ নাগরিকদের উদ্ধারে চার্টার্ড ফ্লাইট পাঠাচ্ছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার পার্লামেন্টের হাউস অব কমন্সকে বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে সরকারি একটি চার্টার্ড ফ্লাইট ওমানের মাস্কাট থেকে যুক্তরাজ্যর উদ্দেশ্যে ছেড়ে যাবে। মধ্যপ্রাচ্যের কোনদেশে কতজন ব্রিটিশ নাগরিক রয়েছেন, সেটি জানার জন্য নতুন নিবন্ধন শুরু বিস্তারিত পড়ুন
মধ্যপ্রাচ্যের চার পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে ফোনালাপ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সোমবার (২ মার্চ) বিকেলে তিনি মধ্যপ্রাচ্যের চার পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন। মধ্যপ্রাচ্যের ওই পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীরা হলেন, কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জারাহ জাবের আল আহমেদ আল সাবাহ, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানি, সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি। টেলিফোনে তারা চলমান সংকট এবং বাংলাদেশি অভিবাসীদের নিরাপত্তা নিয়ে আলোচনা করেন। আলাপকালে সংশ্লিষ্ট মন্ত্রীরা তাদের নিজ নিজ দেশে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের সার্বিক নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতকরণে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তারা বাংলাদেশ ও তাদের দেশের মধ্যকার দীর্ঘদিনের নিবিড় ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, তাদের দেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের তারা নিজেদের দেশের বাসিন্দা হিসেবে গণ্য করেন। তারা বাংলাদেশি অভিবাসীদের কঠোর পরিশ্রমী, আইনমান্যকারী ও দায়িত্বশীল হিসেবে অভিহিত করেন এবং দেশগুলোর অর্থনীতিতে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করেন। চলমান সংঘাতের প্রেক্ষাপটে দুই বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যু এবং সাতজনের আহত হওয়ার ঘটনায় কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেন। তারা সাম্প্রতিক দিনগুলোতে তাদের দেশগুলোতে সংঘটিত বিনা উস্কানির আক্রমণকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন এবং বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। বিস্তারিত পড়ুন
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পরদিন তার স্ত্রীও নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে। এর আগে শনিবারে (২৮ ফেব্রুয়ারি) ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। ওই হামলায় খামেনির মেয়ে, নাতি ও জামাই বিস্তারিত পড়ুন