News Headline :
সোশ্যাল মিডিয়া ব্যবহার করে পর্ন তৈরির অভিযোগে তরুণীসহ দুজন গ্রেপ্তার নৌযোগাযোগ বাড়াতে বাংলাদেশ-থাইল্যান্ড সমঝোতা সই আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি রাষ্ট্রপতি প্রার্থী ফখরুলের জন্য এমপিদের ভোট চাইলেন প্রধানমন্ত্রী আগুনে বন্ধ দরজা, জানালা পেরিয়ে তিনতলার কার্নিশে গিয়ে যেভাবে বাঁচলেন বাংলাদেশি দম্পতি বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ – ডপলার রিসার্চের জরিপ বৃহস্পতিবার দুপুর ১২টায় ব্যালট নিয়ে সংসদ যাবে ইসি – রাষ্ট্রপতি নির্বাচন সংসদীয় সভায় বারবার কাঁদলেন ফখরুল, আবেগাপ্লুত প্রধানমন্ত্রীও জানা গেলো কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয়

প্রত্যাবর্তনের গল্প লেখা হলো না বাংলাদেশের

মালদ্বীপের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে বসুন্ধরা কিংস আরেনায় নেমেছিল বাংলাদেশ। প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে পড়ে কোচ হাভিয়ের কাবরেরার শিষ্যরা।তবে সাম্প্রতিক সময় বাংলাদেশের পারফরম্যান্সে আশা ছিল প্রত্যাবর্তনের। এই মাঠে একাধিকবার প্রত্যাবর্তনের গল্প লিখেছে লাল সবুজের প্রতিনিধিরা।   আজ তেমনটা করতে পারেননি তপু-মিতুলরা। মালদ্বীপের বিপক্ষে ১-০ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়তে বিস্তারিত পড়ুন

ফেব্রুয়ারিতে আগাম নির্বাচন দেখতে যাচ্ছে জার্মানি

আগাম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে জার্মানিতে। আগামী ২৩ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বার্তা সংস্থা ডিপিএ ও এএফপিকে জানিয়েছে জার্মান সংসদের কয়েকটি সূত্র। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়, আগাম নির্বাচনের বিষয়ে ওলাফ শলৎসের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসপিডি এবং বিরোধী খ্রিস্টীয় গণতন্ত্রী বা সিডিইউ দলের মধ্যে বোঝাপড়া হয়েছে। ওই বিস্তারিত পড়ুন

থাকবে না এফবিআই, মাস্ক-বিবেককে নতুন দপ্তর দিলেন ট্রাম্প

রিপাবলিকান দলে নিজের সাবেক প্রতিদ্বন্দ্বী বিবেক রামস্বামী, স্পেসএক্স ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ককে সরকারের দক্ষতা উন্নয়ন সংক্রান্ত নতুন একটি বিভাগে নেতৃত্বের দায়িত্ব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাদের নিয়োগের ব্যাপারে ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, এই দুই বিস্ময়কর আমেরিকান একসাথে আমার প্রশাসনের জন্য সরকারি আমলাতন্ত্রকে ভেঙে ফেলা, অতিরিক্ত বিধি-বিধান কমানো, অযথা ব্যয় বিস্তারিত পড়ুন

আমরা শুধু গাছটা কাটতে পেরেছি, শেকড় এখনও উৎখাত করতে পারিনি: ক্রীড়া উপদেষ্টা 

টাঙ্গাইল: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ৭২ থেকে ২০২৪ সাল পর্যন্ত যে ফ্যাসিবাদী ব্যবস্থা গড়ে উঠেছে তার ভীত অনেক গভীরে। আমরা শুধু গাছটা কাটতে পেরেছি, কিন্তু তার শেকড় এখনও উৎখাত করতে পারিনি, সেই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে। সেই শিক্ষা মাওলানা ভাসানী আমাদের দিয়েছেন। সেই বিস্তারিত পড়ুন

অন্তর্বর্তী সরকারকে সহায়তায় বিভিন্ন সংস্থা এগিয়ে আসছে: অর্থ উপদেষ্টা

বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি বিদেশি বিভিন্ন সংস্থা সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তারা সহায়তা করতে চায়; তবে কিছু শর্ত দিচ্ছে, এসব শর্ত কিছু না। বুধবার (১৩ নভেম্বর) পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরে বিস্তারিত পড়ুন

ভারতে ১০০ দিন: কী অবস্থায় আছেন হাসিনা?

গত ৫ আগস্ট বাংলাদেশের ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যখন ভারতে পা রাখেন, দিল্লির বিশ্বাস ছিল, তার এ যাওয়া একেবারেই সাময়িক।ইউরোপ বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাওয়ার আগে সংক্ষিপ্ত যাত্রাবিরতির বেশি কিছু নয়। যেকোনো মুহূর্তে তৃতীয় কোনো দেশের উদ্দেশে তিনি রওনা হয়ে যাবেন, বিস্তারিত পড়ুন

বিপ্লবের ১০০ দিন পর ইনডেমনিটির প্রয়োজন কেন: ড. মঈন

অন্তর্বর্তী সরকার একশ দিনের মাথায় কেন ইনডেমনিটি অর্ডিন্যান্সের প্রয়োজনীয়তা অনুভব করল, এমন প্রশ্ন রেখে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, তাদের যে ভিত্তি—‘ডকট্রিন অব নেসেসিটি’ দিয়েই নির্ধারিত হয়ে গেছে। এখানে কোনো আইনের প্রশ্ন তোলা অবান্তর।তাহলে কি এ সরকার তিন মাস পরে এসে কোনো কারণে তারা নিজেদের অস্তিত্ব বিস্তারিত পড়ুন

অনলাইনে আয়কর পরিশোধে ফি বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে কর পরিশোধে ফি বা চার্জ বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা মোতাবেক অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে ২৫ হাজার টাকা পর্যন্ত ২০ টাকা এবং ২৫ হাজারের ঊর্ধ্বে সর্বোচ্চ ৫০ টাকা নিতে পারবে। বুধবার (১৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে এ সম্পর্কিত একটি নির্দেশনা জারি করে দেশের সব তফসিলি বিস্তারিত পড়ুন

খালেদা জিয়া-তারেক রহমানের বিরুদ্ধে ৫৭ ধারার মামলা বাতিল

২০১৬ সালে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর এক ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া এবং ‘জাতির জনককে’ অবমাননার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা তথ‌্যপ্রযুক্তি আইনের মামলা বাতিল করেছেন হাইকোর্ট। ওই মামলার আসামি চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর আবেদনে বুধবার (১৩ নভেম্বর) বিস্তারিত পড়ুন

মাধ্যমিকে একযোগে ৮ উপপরিচালক নিয়োগ

আটজন শিক্ষা কর্মকর্তাকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) আট অঞ্চলের ভারপ্রাপ্ত উপপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এর মধ্যে তিন অঞ্চলের ভারপ্রাপ্ত উপপরিচালককে পদায়নের জন্য মাউশিতে ন্যস্ত করা হয়েছে।  রাজধানীর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি বিস্তারিত পড়ুন
© All rights reserved © 2026 EU BANGLA NEWS