‘অবশ্যই নির্বাচন করব’—বিসিবি সভাপতি হয়েই বড় ঘোষণা তামিমের

একসময়ের মাঠের কাপ্তান এবার বিসিবির প্রশাসনিক শীর্ষ পদে। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সিদ্ধান্তে গঠিত অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তামিম ইকবাল।দায়িত্ব নিয়েই দেশের ক্রিকেটের ভবিষ্যৎ এবং নিজের পরবর্তী পরিকল্পনা নিয়ে সপাটে ব্যাটিং করলেন এই অভিজ্ঞ ওপেনার। সবচেয়ে বড় প্রশ্ন ছিল, অ্যাডহক কমিটির প্রধান হিসেবে কি তিনি আগামী বিসিবি বিস্তারিত পড়ুন

ভিয়েতনামের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের মেয়েদের

সমীকরণটা ছিল হাতের নাগালে। ভিয়েতনামের বিপক্ষে অন্তত একটি ড্র করতে পারলেই কোয়ার্টার ফাইনালের স্বপ্ন টিকে থাকত বাংলাদেশের।কিন্তু থাইল্যান্ডের মাঠে সেই সম্ভাবনা বাস্তবে রূপ নিল না। আক্রমণভাগের ব্যর্থতা আর রক্ষণভাগের এক মুহূর্তের ভুলে ১-০ গোলের আক্ষেপের হার নিয়ে এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাইপর্ব থেকে বিদায় নিতে হলো লাল-সবুজের প্রতিনিধিদের। পুরো বিস্তারিত পড়ুন

বাংলাদেশের ক্রিকেটের রেপুটেশন ঠিক করতে চান তামিম

বাংলাদেশ ক্রিকেটে বড় পরিবর্তনের হাওয়া বইছে। দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন করে দায়িত্বভার সাজানো হয়েছে। এই পরিবর্তনের অংশ হিসেবে সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পরপরই সক্রিয় হয়ে ওঠে। বিস্তারিত পড়ুন

ট্রাম্প আরও ‘রাগান্বিত ও হতাশ’ হয়ে উঠেছেন

ইরানের তেহরান বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞানের সহকারী অধ্যাপক হাসান আহমাদিয়ান আল জাজিরাকে বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক হুমকি, যেখানে তিনি ইরানের ‘সম্পূর্ণ সভ্যতা’ ধ্বংসের কথা বলেছেন; এতে বোঝা যাচ্ছে যে তিনি ক্রমেই ‘রাগান্বিত ও হতাশ’ হয়ে উঠছেন। আহমাদিয়ান বলেন, ‘ভঙ্গিমা দিন দিন কঠোর হয়ে যাচ্ছে, যা আমার মতে ইঙ্গিত দেয় যে তিনি বিস্তারিত পড়ুন

দুটি পর্বতমালা, দুটি মরুভূমি, দুটি সাগর: ইরানের ভূগোলই তার সবচেয়ে বড় অস্ত্র

ইরানে সম্ভাব্য স্থল আক্রমণের আগে শত শত মার্কিন সেনা যখন পরিবহন বিমানে করে উপসাগরীয় অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে, তখন তারা হয়তো জানালার বাইরে নিচের ভূপ্রকৃতির দিকে একবার তাকাতে পারে। বাঁকানো সমুদ্র, যেখানে ছড়িয়ে আছে অসংখ্য দ্বীপ; শত শত কিলোমিটার দীর্ঘ উপকূলরেখা, যার পাশে খাড়া পাথুরে দেয়াল; আর এমন সব পর্বত, বিস্তারিত পড়ুন

ইরানের খারগ দ্বীপ, সেতু ও বিমানবন্দরে মার্কিন হামলা

মঙ্গলবার ইরানের গুরুত্বপূর্ণ খারগ দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইসলামিক প্রজাতন্ত্রের তেল-নির্ভর খারগ দ্বীপে প্রায় ৫০টি হামলা চালানো হয়। একই দিনে রেল ও সড়ক সেতু, একটি বিমানবন্দর এবং একটি পেট্রোকেমিক্যাল কারখানাসহ বিভিন্ন স্থানে হামলার খবর জানিয়েছে ইরানি গণমাধ্যম। পারস্য উপসাগরে অবস্থিত খারগ বিস্তারিত পড়ুন

শিল্পোদ্যোক্তাদের অনুরোধে সালফিউরিক এসিড আমদানির অনুমতি

শিল্পোদ্যোক্তাদের অনুরোধের প্রেক্ষিতে দেশের বাজার স্থিতিশীল রাখার স্বার্থে সালফিউরিক এসিড আমদানির অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (০৭ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোঃ কামাল হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিল্প খাতে উৎপাদন অব্যাহত রাখা এবং সরবরাহ ব্যবস্থায় ভারসাম্য বজায় রাখতে এ বিস্তারিত পড়ুন

বাজার পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী, তেল সরবরাহ বাড়ানোর আশ্বাস

আকস্মিক বাজার পরিদর্শনে ক্রেতা ও বিক্রেতাদের দ্রুত ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি উন্নত করার আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।   মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় ভোজ্যতেলের সরবরাহ ও বিপণন পরিস্থিতি সরেজমিন রাজধানীর কারওয়ান বাজার ও শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শনকালে তিনি এ আশ্বাস দেন। এসময় তিনি বাজারের ভোজ্যতেলের ডিলার, পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে বিস্তারিত পড়ুন

ডিএসই বোর্ডে নতুন স্বতন্ত্র পরিচালক

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান। মঙ্গলবার ডিএসই’র ১১১২তম পর্ষদ সভায় তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেন।এর আগে গত ৩০ মার্চ ২০২৬ তারিখে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তার নিয়োগ অনুমোদন করে। ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান ১৯৯৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীর বিস্তারিত পড়ুন

হামের প্রাদুর্ভাব ঠেকাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে: রিজভী

হামের প্রাদুর্ভাব ঠেকাতে সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়, চিকিৎসক সমাজ ও জনস্বাস্থ্যসংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, টিকাবিরোধী অপপ্রচার, কুসংস্কার ও স্বাস্থ্যখাতে অবহেলার কারণে হামের ঝুঁকি বেড়েছে।দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। বিস্তারিত পড়ুন
© All rights reserved © 2023 EU BANGLA NEWS