১০ অঞ্চলের নদীবন্দরে দুই নম্বর সংকেত, বড় ঝড়ের শঙ্কা

দেশের ১০ অঞ্চলের নদীবন্দরে বড় ঝড়ের আশঙ্কায় দুই নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) এ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, যশোর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে বিস্তারিত পড়ুন

এক মাসেই দৃশ্যমান নির্বাচনী প্রতিশ্রুতি, বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব গ্রহণের এক মাসের মাথায় নির্বাচনী প্রতিশ্রুতিগুলো দৃশ্যমান হতে শুরু করেছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘জুলাই সনদের’ যেসব বিষয়ে বিএনপি একমত হয়েছিল, সরকার সেগুলো বাস্তবায়নে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। বুধবার (১৮ মার্চ) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের বিস্তারিত পড়ুন

রাজধানীতে ঝুম বৃষ্টি

রাজধানীতে মুষলধারে বৃষ্টি হয়েছে। বুধবার (১৮ মার্চ) ইফতারের পর হঠাৎ করেই বিদ্যুৎ চমকানোর সঙ্গে ঝুমবৃষ্টি শুরু হয়। একই সঙ্গে পড়তে শুরু করে শিলা। হঠাৎ এ বৃষ্টিতে বিপাকে পড়ে রাজধানীবাসী। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে। এর বিস্তারিত পড়ুন

সৌদি-কাতার-আমিরাতের তেল স্থাপনার আশপাশের বাসিন্দাদের সরে যেতে বলল ইরান

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। তেল ও গ্যাস স্থাপনাকে ঘিরে সরাসরি সতর্কবার্তা, পাল্টাপাল্টি হামলা আর আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ; সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই অস্থির হয়ে উঠছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনার আশপাশে বসবাসকারী মানুষদের দ্রুত এলাকা বিস্তারিত পড়ুন

রেললাইনে কাজের কারণে টানানো ছিল লাল পতাকা, খেয়াল না করায় দুর্ঘটনা

বগুড়ার আদমদিঘি উপজেলার ছাতিয়ানগ্রাম তিলকপুর নামক স্থানে লাইনচ্যুত হওয়া নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি উদ্ধারের চেষ্টা করছে উদ্ধারকারী ট্রেন। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টায় পাবনার ঈশ্বরদী থেকে আসা উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। বিষয়টি নিশ্চিত করে সান্তাহার রেলওয়ের স্টেশন মাস্টার খাদিজা খাতুন বলেন, আরও একটি উদ্ধারকারী ট্রেন বিস্তারিত পড়ুন

গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণের ৬ ইউনিট

গাজীপুর মহানগরের বাসন থানাধীন নাওজোর এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ঘটনাস্থলে আসছে আরও দুই ইউনিট। বুধবার (১৮ মার্চ) রাত সোয়া ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নাওজোর এলাকায় ‘ড্রেস বিস্তারিত পড়ুন

একজন জাঁদরেল এমডিকে ডেপুটি গভর্নর হিসেবে পাশে চান মোস্তাকুর

একজন জাঁদরেল ব্যাংক এমডিকে ডেপুটি গভর্নরের পদে বসাতে চান বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহামন। ব্যাংক খাতের এমডিদের মধ্যে এমন একটি আলোচনা ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে ডেপুটি গভর্নরের দৌড়ে এখন পর্যন্ত যাদের নাম এসেছে তারা বলছেন, বাণিজ্যিক ব্যাংকের উচ্চ বেতনের চাকরি ছেড়ে তুলনামূলক অনেক কম বেতন ও অন্যান্য আর্থিক সুযোগ-সুবিধা কম থাকায় তাদের পক্ষে ডেপুটি গভর্নরের পদে কাজ করা কঠিন হয়ে পড়বে।কারণ এত দিন তারা যে ধরনের জীবন যাপন করে আসছেন সেই অভ্যস্ততায় ছেদ পড়বে। তাছাড়া কেন্দ্রীয় ব্যাংকের কাজের ক্ষেত্রে কতটা স্বাধীনতা তারা পাবেন তা নিয়েও সন্দিহান। এসব কারণে ডেপুটি গভর্নর পদে যোগ দেওয়ার বিষয়ে তাদের মধ্যে খুব একটা আগ্রহ দেখা যাচ্ছে বিস্তারিত পড়ুন

গুম-খুন ও জুলাই শহীদদের পরিবারে প্রধানমন্ত্রীর ‘ঈদ উপহার’

গুম-খুন, নির্যাতনের শিকার এবং চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় শহীদ পরিবারের সদস্যদের জন্য ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে প্রতিটি জেলায় নির্যাতিত ও শহীদ পরিবারগুলোর কাছে এই ঈদ উপহারের অর্থ পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। বিস্তারিত পড়ুন

ঈদযাত্রায় গাজীপুরে ২০ কিলোমিটার যানজট

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরমুখী মানুষ। এর মধ্যে আবার বৃষ্টি-দুই ভোগান্তির মধ্যে যাত্রীরা একেবারে নাজেহাল। বুধবার (১৮ মার্চ) বিকেল থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় চন্দ্রা-নবীনগর ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের তীব্রতা বাড়তে থাকে। পুলিশ, যাত্রী ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, বিস্তারিত পড়ুন

সদরঘাটে ঘরমুখো মানুষের ঢল, বেড়েছে ভোগান্তি

আপনজনদের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছে মানুষ। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। সদরঘাট লঞ্চ টার্মিনালের পন্টুনে তিল ধারণের জায়গা নেই। গরম ও যানজট উপেক্ষা করে বুধবার সকাল থেকে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশ্যে যাত্রা করতে হাজারো যাত্রী ভিড় করছেন এই নৌবন্দরে।এতে বিস্তারিত পড়ুন
© All rights reserved © 2023 EU BANGLA NEWS