News Headline :
‘দ্বিতীয় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা’ জানালেন তিশা এবার ব্রাজিলিয়ান মার্সেলোকে উড়িয়ে আনছে পুলিশ এফসি ০২৮-২৯ অর্থবছরেই ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে ভারত বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে থাই কফি চেইন ‘ক্যাফে আমাজন’ প্রতিরোধ গড়ে তুললে ১০ মিনিটও দাঁড়াতে পারবা না: ছাত্রদলকে শিবির সভাপতি জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ক্ষোভ প্রকাশ রাষ্ট্রপতির মেরিন ড্রাইভ সড়কে পাহাড়ধস, রোহিঙ্গা ক্যাম্পে শিশুর মৃত্যু দেশের জ্বালানি সংকট কাটাতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার বিষয়ে ভারতের অবস্থান দ্বিমুখী: রিজভী
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে থাই কফি চেইন ‘ক্যাফে আমাজন’

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে থাই কফি চেইন ‘ক্যাফে আমাজন’

থাইল্যান্ডের বিশ্বখ্যাত আন্তর্জাতিক কফি চেইন ব্র্যান্ড ‘ক্যাফে আমাজন’ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তার বাণিজ্যিক যাত্রা শুরু করতে যাচ্ছে। বসুন্ধরা গ্রুপের সার্বিক তত্ত্বাবধানে বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা এবং বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে কফি চেইনটির বর্ণিল উদ্বোধন করা হবে।

উদ্বোধনের প্রথম পর্ব সকাল ১১টা ২০ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকায় ক্যাফে আমাজনের ‘ফ্ল্যাগশিপ স্টোর’-এ অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন থাইল্যান্ডের দূতাবাস প্রতিনিধি, থাইল্যান্ডের রাষ্ট্রীয় জ্বালানি ও পেট্রোলিয়াম কোম্পানি পিটিটি সিয়ামের শীর্ষ কর্মকর্তা, বসুন্ধরা গ্রুপের উচ্চপদস্থ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, সরকারি কর্মকর্তা এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।

দুপুর সাড়ে ১২টায় যৌথভাবে ফিতা কেটে ফ্ল্যাগশিপ স্টোরটির উদ্বোধন ঘোষণা করা হবে। বসুন্ধরা আবাসিক এলাকায় ফ্ল্যাগশিপ স্টোরে ভিআইপি, সরকারি কর্মকর্তা, দূতাবাস প্রতিনিধি ও মিডিয়া রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু হবে।

বেলা ১২টায় সঞ্চালকের স্বাগত বক্তব্যের পর অতিথি ও বসুন্ধরা গ্রুপের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য দেবেন। সাড়ে ১২টায় ফিতা কাটা অনুষ্ঠান তথা অফিসিয়াল স্টোর উদ্বোধন করা হবে।এরপর অফিসিয়াল গ্রুপ ফটো সেশন ও কফি অভিজ্ঞতা অর্জনের আয়োজন থাকবে।

দিনের দ্বিতীয় পর্ব বিকেল ৩টা থেকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আয়োজিত হবে। সর্বসাধারণ ও কফিপ্রেমীদের জন্য এই পর্বে থাকবে থাইল্যান্ডের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা ও বিনোদনমূলক কার্যক্রম। 

বিকেল ৩টায় সঞ্চালকের সূচনা বক্তব্য ও বিসিডিএলের ডিএমডি স্বাগত বক্তব্য দেবেন। এরপর ঐতিহ্যবাহী থাই নৃত্য ও বিশেষ ‘মুয়ে থাই’ মার্শাল আর্ট পরিবেশন করা হবে। তারপর থাকবে কফি বিন অ্যাক্টিভেশন, বেলুন ড্রপ ও ওভিসি প্রদর্শনী। 

পৌনে ৫টার দিকে তোয়া ও ইগল ড্যান্স ট্রুপের আকর্ষণীয় ফ্ল্যাশ মব অনুষ্ঠিত হবে। এরপর থাকবে জনপ্রিয় সঙ্গীতশিল্পী জেফারের একক পরিবেশনা। সন্ধ্যায় ব্র্যান্ড মাসকট ‘জোনজোন’র বিশেষ ট্রুপিংয়ের পর থাকছে সমাপনী কনসার্ট ও ধন্যবাদ জ্ঞাপন।

ক্যাফে আমাজন
২০০২ সালে থাইল্যান্ডে যাত্রা শুরু করা ‘ক্যাফে আমাজন’ বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ও দ্রুত বর্ধনশীল কফি চেইন। সতেজ কফির স্বাদ ও প্রাকৃতিকভাবে সজ্জিত আউটলেটের জন্য পরিচিত এই ব্র্যান্ডটি বিশ্বজুড়ে হাজার হাজার আউটলেটের মাধ্যমে সেবা দিয়ে আসছে। 

বসুন্ধরা গ্রুপের মাধ্যমে বাংলাদেশে বিশ্বমানের এই কফি অভিজ্ঞতা নিয়ে এসেছে ব্র্যান্ডটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS