News Headline :
দীপু মনির স্বামীর জানাজায় স্লোগান: ছাত্রলীগ নেতা প্রত্যয় কারাগারে রোববার বঙ্গভবনে উঠছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ২০ বছর পর ফের মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান এবার মন্ত্রিসভায় আন্দালিব রহমান পার্থ পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে সরকারি কর্মচারীদের আল্টিমেটাম, কর্মসূচি ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব ঢাকা-বেইজিং সম্পর্ক আরও গভীর হবে: চীনের মুখপাত্র নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন রাষ্ট্রপতির কার্যালয়ে নতুন সচিব নিয়োগ প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত

চুরির মামলায় জামিন পেলেন অভিনেত্রী রূপা দত্ত

কলকাতার বইমেলায় ২০২২ সালে পকেটমারের অভিযোগে খবরের শিরোনামে এসেছিলেন বাঙালি অভিনেত্রী রূপা দত্ত। সেই ঘটনার কয়েক বছর পর এবার মুম্বাইয়ে চুরির অভিযোগে গ্রেপ্তার হয়ে ফের আলোচনায় এই অভিনেত্রী।তবে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে অবশেষে জামিন পেয়েছেন তিনি। টাকা ও মূল্যবান সামগ্রী চুরির অভিযোগে রূপা দত্তকে গ্রেপ্তার করেছিল মুম্বাইয়ের কোলাবা পুলিশ।মামলাটি নিয়ে বিস্তারিত পড়ুন

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াডে একঝাঁক পরিচিত মুখ

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে চার দিনের আনঅফিসিয়াল টেস্টকে সামনে রেখে বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াডে জায়গা পেয়েছেন জাতীয় দলের বেশ কয়েকজন পরিচিত ক্রিকেটার। ১৩ সদস্যের এই দলে নেতৃত্ব দেবেন মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন। ব্যাটিং লাইনআপে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল রয়েছে। ওপেনিংয়ে থাকছেন মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয় ও জাকির বিস্তারিত পড়ুন

গার্দিওলার শেষ অধ্যায়: তথ্যচিত্রে ফাঁস হলো ড্রেসিংরুমের বিস্ফোরক সব তথ্য

ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলার শেষ বছরগুলো নিয়ে নির্মিত একটি নতুন তথ্যচিত্র ম্যানেজার ও দলের প্রধান খেলোয়াড়দের মধ্যেকার চরম উত্তপ্ত মুহূর্তগুলো জনসমক্ষে নিয়ে এসেছে। অ্যামাজন প্রাইম ভিডিওর প্রযোজনা ‘এ বিউটিফুল অবসেশন’-এর একটি দৃশ্যে দেখা যায়, ওয়েম্বলিতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে এফএ কাপ ফাইনালের বিরতির সময় নরওয়েজীয় স্ট্রাইকার আর্লিং হালান্ডকে কঠোরভাবে তিরস্কার করছেন বিস্তারিত পড়ুন

সিআইআই প্রতিনিধি দলের সঙ্গে এফবিসিসিআই’র বৈঠক

বাংলাদেশ-ভারত বিনিয়োগ ও বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী করতে অবকাঠামো বিনিয়োগ ও অর্থায়ন এবং প্রযুক্তি বিষয়ক বিটুবি টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে ভারতের শীর্ষ ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে দ্যা ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সঙ্গে বৈঠক করে সিআইআইয়ের ব্যবসায়ী প্রতিনিধি দল। পরে এফবিসিসিআইয়ের মতিঝিল কার্যালয়ে বৈঠক পরবর্তী প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান সিআইআইয়ের ডিরেক্টর জেনারেল মি. চন্দ্রজিৎ ব্যানার্জি।    প্রতিনিধি দলের নেতা চন্দ্রজিৎ ব্যানার্জি বলেন, কীভাবে দুই  দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও বাড়ানো যায়, সেটি নিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি। ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশের পণ্যের বড় সম্ভাবনা রয়েছে, সেই সুযোগকে কীভাবে কাজে লাগানো যায়, সেটি নিয়েও কথাবার্তা হয়েছে। আমাদের এ প্রতিনিধি দলের আগমনের অন্যতমউদ্দেশ্য হলো- কীভাবে বাংলাদেশের বেসরকারি খাতের সঙ্গে বিটুবি যোগাযোগ জোরদার করা যায়। আমি মনে করি, আমরা উভয় পক্ষ সেটি সন্তোষজনকভাবে করতে পেরেছি। এ সময় প্রতিনিধি দলের সদস্য এবং ভারতের ইনফ্রাভিশন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ট্রাস্টি মি. বিনায়ক চ্যাটার্জি বলেন, আমাদের প্রথম প্রস্তাব অবকাঠামো বিনিয়োগ ও অর্থায়ন বিষয়ক টাস্ক ফোর্স গঠন। দ্বিতীয় প্রস্তাব হলো প্রযুক্তিগত ‘সানরাইজ সেক্টরস’ বিষয়ক বিটুবি অংশিদারিত্ব বৃদ্ধি।  বিনায়ক চ্যাটার্জি জানান, বর্তমান প্রজন্মের তরুণ উদ্যোক্তারা গতানুগতিক খাতের পরিবর্তে নতুন নতুন সম্ভাবনাময় খাতে বিনিয়োগে বেশি আগ্রহী। এমন আটটি উদীয়মান সেক্টরকেই মূলত সানরাইজিং সেক্টর বলছেন তিনি। যেখানে রয়েছে- নিউক্লিয়ার পাওয়ার, সেমিকন্ডাক্টরস শিল্প, হাইড্রোজেন ও অ্যামোনিয়া, নবায়নযোগ্য জ্বালানি ও ব্যাটারি, স্টোরেজ, হাই-স্পিড রেল যোগাযোগ, ডেটা সেন্টার, কৃত্রিম বুদ্ধিমত্তা, সোলার সেল ও মডিউল ম্যানুফ্যাকচারিং শিল্প ইত্যাদি। এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক বলেন, সিআইআই প্রতিনিধি দল যে প্রস্তাব দিয়েছে, সেটি কাজে লাগিয়ে দুই দেশের বিনিয়োগ ও বাণিজ্য আরও সম্প্রসারণের সুযোগ তৈরি করা যাবে বলে আমরা মনে করি। এফবিসিসিআই প্রশাসক আরও বলেন, রাজনৈতিক বিষয়কে পাশে সরিয়ে রেখে দুই দেশের ব্যবসায়ীরা কীভাবে বিনিয়োগ ও বাণিজ্যকে এগিয়ে নেবো সেটিই আমাদের উভয় পক্ষের মূল লক্ষ্য।  তিনি জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের প্রায় ১০ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি রয়েছে। বিদ্যমান এ বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে উভয় দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের যৌথভাবে কাজ করার আহ্বান জানা যৌথ প্রেস ব্রিফিংয়ের পূর্বে এফবিসিসিআই এবং সিআইআই মধ্যে অনুষ্ঠিত বৈঠকে, বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন নতুন খাতে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সরকারের আন্তরিক প্রচেষ্টার কথা তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু। দুই দেশের ব্যবসা-বাণিজ্যের বিদ্যমান বাধাগুলো দূর করতে উভয় পক্ষের ব্যবসায়ী ও অংশীজনদের নিয়ে সমস্যার সমাধান খোঁজা জরুরিবলে মনে করেন আবদুল আউয়াল মিন্টু।  তিনি আরও বলেন, সরকার মূলত নীতিমালা নির্ধারণ করেথাকে। তবে ব্যবসা বাণিজ্যের প্রকৃত সমস্যার কথা ভালো জানেন ব্যবসায়ীরাই। তাই এফবিসিসিআই এবং সিআইআইয়ের মতো শীর্ষ সংগঠনগুলোর যৌথ উদ্যোগে আলোচনার মাধ্যমে সুনির্দিষ্ট প্রস্তাব পেলে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। বৈঠকে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সাবেক সভাপতি মো. মাহবুবুর রহমান, মীর নাসির হোসেন, মো. জসিম উদ্দিন, ডিসিসিআইয়ের সভাপতি তাসকিন আহমেদ, ডিসিসিআইয়ের সাবেক সভাপতি রিজওয়ান রাহমান, বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এমদাদুল হোসেন, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. হোসেন আলী, বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবায়েদুল হক চাঁদ, এফবিসিসিআইয়ের সাবেক সহ-সভাপতি নিজাম উদ্দিন রাজেশ, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আব্দুল হক ও আব্দুল ওয়াহেদ, ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মশিউর রহমান, বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেমব্লার্স অ্যান্ড ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মতিউর রহমান, রানার গ্রুপের পরিচালক মোহাম্মদ আলী দীন, এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর, বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) ডিরেক্টর জেনারেল মি. চন্দ্রজিৎ ব্যানার্জির নেতৃত্বে দুদিনের সফরে বাংলাদেশে এসেছেন সিআইআইয়ের ব্যবসায়ী প্রতিনিধি দল।  বিস্তারিত পড়ুন

এনবিআর বিভাজন কেবল প্রশাসনিক পুনর্বিন্যাস নয়, রাজস্ব দর্শনের রূপান্তর: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রূপান্তরের অংশ হিসেবে পুরো সংস্থাকে পুনর্গঠন করে দুটি আলাদা বিভাগ গঠন করা কেবল সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস নয়; বরং এটি রাজস্ব দর্শনের একটি মৌলিক রূপান্তর।’ মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে এনবিআর আয়োজিত রাজস্ব সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এই বিস্তারিত পড়ুন

মাদক কারবারিদের নজরে মেট্রোরেল

রাজধানীর দ্রুতগামী বৈদ্যুতিক গণপরিবহন মেট্রোরেল। অফিসগামী যাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের যাতায়াতের জন্য এটি এখন অত্যন্ত স্বাচ্ছন্দ্যের মাধ্যম।কিন্তু এই নিরাপদ বাহনটিকেই যেন মাদক কারবারিরা তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের নতুন রুট হিসেবে বেছে নিয়েছে। সাম্প্রতিক কিছু মাদক জব্দ ও অপরাধী ধরা পড়ার ঘটনায় এই বিষয়টিই সামনে আসছে। যাত্রীদের কারও কারও মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বিস্তারিত পড়ুন

১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা সরকারের

চলতি বছরের ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। একই সঙ্গে দেশের উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ ও মেরামত সক্ষমতা বাড়াতে লালমনিরহাটে মেইনটেন্যান্স, রিপেয়ার অ্যান্ড ওভারহল কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।এ বিষয়ে বোয়িং ও এয়ারবাসের সঙ্গে বিস্তারিত পড়ুন

গাজা সিটির কাছে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৫

গাজা সিটির পশ্চিমে বন্দর এলাকায় একটি ক্যাফেতে ইসরায়েলি ড্রোন হামলায় শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা আরবির সহকর্মীদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামলার তীব্রতায় বেশ কয়েকজন আহত ও নিহত ব্যক্তি সাগরে ছিটকে পড়েন। তাদের উদ্ধারে বর্তমানে অভিযান চলছে। আহতদের বেশির ভাগকে গাজা বিস্তারিত পড়ুন

বিএনপিকে যেকোনো মূল্যে জনগণের আস্থার প্রতিদান দিতে হবে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নতুন সদস্যরা। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্য রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহ উল্লাহ।এ বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আপডেট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো হালনাগাদ তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর ভারত সফরের অগ্রগতি জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর সফর নিয়ে কোনো আপডেট আমার কাছে নেই। প্রধানমন্ত্রীর সফর যখন যে দেশে বিস্তারিত পড়ুন
© All rights reserved © 2026 EU BANGLA NEWS