১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা সরকারের

চলতি বছরের ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। একই সঙ্গে দেশের উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ ও মেরামত সক্ষমতা বাড়াতে লালমনিরহাটে মেইনটেন্যান্স, রিপেয়ার অ্যান্ড ওভারহল কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।এ বিষয়ে বোয়িং ও এয়ারবাসের সঙ্গে বিস্তারিত পড়ুন

গাজা সিটির কাছে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৫

গাজা সিটির পশ্চিমে বন্দর এলাকায় একটি ক্যাফেতে ইসরায়েলি ড্রোন হামলায় শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা আরবির সহকর্মীদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামলার তীব্রতায় বেশ কয়েকজন আহত ও নিহত ব্যক্তি সাগরে ছিটকে পড়েন। তাদের উদ্ধারে বর্তমানে অভিযান চলছে। আহতদের বেশির ভাগকে গাজা বিস্তারিত পড়ুন

বিএনপিকে যেকোনো মূল্যে জনগণের আস্থার প্রতিদান দিতে হবে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নতুন সদস্যরা। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্য রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহ উল্লাহ।এ বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আপডেট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো হালনাগাদ তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর ভারত সফরের অগ্রগতি জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর সফর নিয়ে কোনো আপডেট আমার কাছে নেই। প্রধানমন্ত্রীর সফর যখন যে দেশে বিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচন: কেউ প্রার্থিতা প্রত্যাহার করেনি, ২০ আগস্ট ভোট

২৩-তম রাষ্ট্রপতি নির্বাচনে কোনো প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৮ আগস্ট) নির্বাচন ভবনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় বিকাল ৪টার পর সাংবাদিকদের নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। ইসি সচিব বলেন, বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম বিস্তারিত পড়ুন

শিশুদের নিরাপত্তা নিয়ে ‘সত্য গোপন’ করেছে মেটা, মামলার বিচার শুরু

শিশুদের নিরাপত্তা নিয়ে মেটা ‘সত্য গোপন করেছে’ বলে অভিযোগ করেছেন ক্যালিফোর্নিয়ার ডেপুটি অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, মেটা মার্কিন কংগ্রেস, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এবং অভিভাবকদের বলেছিল—‘ইনস্টাগ্রাম ও ফেসবুক শিশুদের জন্য নিরাপদ।অথচ একই সময়ে তারা সত্যটি গোপন করেছে’। সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটার বিরুদ্ধে মামলার বিচার শুরু হয়েছে। বুধবার ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের একটি ফেডারেল বিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ ভারতের পর্যালোচনায়: জয়সওয়াল

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ নয়াদিল্লি পর্যালোচনা করছে বলে জানিয়েছেন সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) মুখপাত্র রণধীর জয়সওয়াল। মঙ্গলবার (১৮ আগস্ট) মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেছেন, পারস্পরিক স্বার্থ ও সমতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক বজায় রাখতে বিস্তারিত পড়ুন

আমেরিকার রাজনীতিতে ঝড় তোলা কে এই আবদুল এল সাইদ

মিশিগানের ডেমোক্র্যাটদের প্রাথমিক নির্বাচনে চমক দেখিয়ে দলীয় মনোনয়ন পেয়েছেন আবদুল এল সাইদ। সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা ও বামপন্থী মতাদর্শের এই রাজনীতিবিদ আগামী নভেম্বরে মিশিগান থেকে সিনেটর পদে নির্বাচন করবেন।নির্বাচনে জয়ী হলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর। অগাস্টের শুরুতে ডেমোক্র্যাটদের মনোনয়ন নিশ্চিত হওয়ার পর বিজয় ভাষণে নিজের পরিবারের অতীতের গল্প বিস্তারিত পড়ুন

যে ৩ পানীয় ঠেকাতে পারে ত্বকের বলিরেখা

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে বলিরেখা, শুষ্কতা ও উজ্জ্বলতা কমে যাওয়ার মতো পরিবর্তন দেখা দেওয়া স্বাভাবিক। ত্বকের গঠন ও দৃঢ়তা ধরে রাখতে কোলাজেন গুরুত্বপূর্ণ একটি প্রোটিন।শরীর নিজেই কোলাজেন তৈরি করে। তবে বয়স, অতিরিক্ত রোদ, অনিয়মিত জীবনযাপন ও পুষ্টির ঘাটতির মতো নানা কারণে এর উৎপাদন কমতে পারে। ত্বকের যত্নে তাই প্রসাধনীর বিস্তারিত পড়ুন

গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র

চট্টগ্রাম থেকে লোকগান, পালা, পুঁথি পেরিয়ে বড় পর্দায় মালকা বানু ও মনু মিয়ার প্রেমকাহিনি আজও বেঁচে আছে মানুষের মুখে মুখে। বাস্তব জীবনের এই দুই চরিত্রকে ঘিরে নির্মিত হয়েছে দুটি জনপ্রিয় চলচ্চিত্র।একটিতে অভিনয় করেন শাবানা-জাভেদ, অন্যটিতে চম্পা-ইলিয়াস কাঞ্চন। চট্টগ্রামের লোকজ সংস্কৃতিতে এমন কিছু প্রেমকাহিনি আছে, যেগুলোর আবেদন সময়ের সঙ্গে পুরোনো হয়নি।নেই তীব্র বিস্তারিত পড়ুন
© All rights reserved © 2026 EU BANGLA NEWS