আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকীতে ডিএনসিসির শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। বুধবার (১২ আগস্ট) দুপুরে প্রশাসকের নেতৃত্বে ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীরা বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর বিস্তারিত পড়ুন

চাকরি গেল বিপ্লব কুমার, রাব্বানীর ভাই রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তার

পুলিশের আলোচিত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই ও ঢাকা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) গোলাম রুহানীসহ পুলিশের ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়া বিস্তারিত পড়ুন

গৃহকর্মীকে হত্যায় বাধা, দম্পতিকেও খুন – সিলেটে ট্রিপল মার্ডার

সিলেট নগরে পরিকল্পিতভাবে বাসার মালিক, তার স্ত্রী ও গৃহকর্মীকে হত্যার ঘটনায় বাবুল মিয়া (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি নিহত গৃহকর্মী তাহমিনার কথিত প্রেমিক বলে জানিয়েছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) বিকেলে রায়নগর রাজবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক বাবুল মিয়া ওই এলাকার মৃত নুর মিয়া ও আনোয়ারা বিস্তারিত পড়ুন

৮০ পল্লী বিদ্যুৎ সমিতির নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি

জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় গ্রামাঞ্চলে দীর্ঘ সময় লোডশেডিং দিতে হচ্ছে। এ প্রেক্ষিতে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ স্থাপনায় হামলা ও ভাঙচুরের তথ্য তুলে ধরে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি নিরাপত্তা চেয়ে পুলিশকে চিঠি দিয়েছে। এসব সমিতির গ্রিড, উপকেন্দ্র ও কার্যালয়ে নিরাপত্তা বাড়াতে পুলিশের মহাপরিদর্শক-আইজিপিকে চিঠি দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। বিস্তারিত পড়ুন

‘মানসিকভাবে শক্ত থাকো’, বাবাকে হারিয়ে শোকাচ্ছন্ন মেসিকে রোনালদোর সমবেদনা

প্রায় দুই দশক ধরে বিশ্ব ফুটবলের রাজত্ব শাসন করছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্ক ও দ্বন্দ্ব প্রতিনিয়ত দেখা গেলেও, মাঠে এবং মাঠের বাইরে এই দুই কিংবদন্তির মধ্যকার পারস্পরিক সম্মান ও শ্রদ্ধাবোধ চিরকালই অনন্য।বাবার প্রয়াণে ভেঙে পড়া মেসির উদ্দেশে রোনালদোর একটি মন্তব্য আবারও সেই প্রীতি বিস্তারিত পড়ুন

একাদশে ভর্তির আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর, ক্লাস ১২ নভেম্বর

উচ্চমাধ্যমিকের একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম ও ক্লাস শুরুর রোডম্যাপের খসড়া তৈরি করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। খসড়া রোডম্যাপ অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে।ভর্তি কার্যক্রম শেষে ১২ নভেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু করার পরিকল্পনা করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি বিস্তারিত পড়ুন

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত হচ্ছে কাল, বৈঠক ডেকেছেন তারেক রহমান

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী কে হচ্ছেন, তা নির্ধারণ করতে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বৈঠকে বসছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিএনপির একাধিক শীর্ষ সূত্র জানিয়েছে, দলের নীতিনির্ধারকদের মধ্যে সম্ভাব্য প্রার্থীর নাম নিয়ে বেশ কিছুদিন বিস্তারিত পড়ুন

সাভারে প্রেসার কুকার বোমা নিষ্ক্রিয় করল পুলিশ

ঢাকার সাভারের সাধাপুরে মসজিদের মাঠে পড়ে থাকা কালো স্কচটেপে মোড়ানো প্রেসার কুকার বোমা নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট।  বুধবার (১২ আগস্ট) বেলা ৩টা ২৮ মিনিটের দিকে বোমাটি নিষ্ক্রিয় করা হয়।এ সময় দূর থেকে বিকট শব্দ শোনা যায় এবং আকাশে সাদা ধোঁয়া উড়তে দেখা যায়। সাভারের ভবানীপুর বিস্তারিত পড়ুন

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক বহুমাত্রিক: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল কেশবের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের ব্যাবসায়িক প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। বুধবার (১২ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করা, পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ বিস্তারিত পড়ুন

বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়

বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে।পাশাপাশি সব ধরনের আলোকসজ্জাও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।   বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক নির্দেশনায় এ বিস্তারিত পড়ুন
© All rights reserved © 2026 EU BANGLA NEWS