News Headline :

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের, বাড়ছে উত্তেজনা

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা শনিবার সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান শহরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। চলতি সপ্তাহে সৌদির হামলার জবাবে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেওয়ার পরই তারা এ হামলার কথা জানায়। এদিকে, টানা দুই সপ্তাহের মার্কিন হামলার পর শনিবার প্রথমবারের মতো ইরানে কোনো হামলার খবর পাওয়া যায়নি। তবে উত্তেজনা এখনো প্রশমিত হয়নি।ইরানের বিস্তারিত পড়ুন

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩৫, আহত ৩০

সিরিয়ার মধ্যাঞ্চলে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের এ তথ্য নিশ্চিত করেছে।  শনিবার (২৫ জুলাই) দামেস্ক-দেইর আজ-জোর মহাসড়কের আল-সুখনাহ ও পালমিরার মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।৪০০ কিলোমিটারের বেশি দীর্ঘ এ মহাসড়কটি রাজধানী দামেস্কের সঙ্গে পূর্বাঞ্চলীয় বিস্তারিত পড়ুন

হরমুজ সংকট নিয়ে ওয়াশিংটনকে দুষলো তেহরান, চলছে দুপক্ষের আলোচনাও

হরমুজ প্রণালীর মধ্য দিয়ে ইরানি কর্তৃপক্ষকে পাশ কাটিয়ে যুক্তরাষ্ট্র জোর করে একটি নতুন পথ খোলার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে ইরান। তাদের মতে, এই পদক্ষেপ দুই দেশের অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি লঙ্ঘন করেছে এবং উত্তেজনা বাড়িয়ে তুলেছে। শনিবার (২৫ জুলাই) ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই মন্তব্য বিস্তারিত পড়ুন

পুষ্টিচাল বিতরণের পরিধি বাড়িয়ে ৩০০ উপজেলায় নিচ্ছে সরকার

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় পুষ্টিচাল বিতরণ কার্যক্রমে উপজেলার সংখ্যা বাড়িয়ে ৩০০-তে উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার।  খাদ্য মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বর্তমানে ২৫৬টি উপজেলায় উপকারভোগীদের মাঝে পুষ্টিচাল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এই কার্যক্রমের পরিধি বাড়িয়ে ৩০০ উপজেলায় নিয়ে যেতে খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর প্রস্তাবে সম্প্রতি অনুমোদন দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। অর্থ বিস্তারিত পড়ুন

রাসায়নিক খাতের সক্ষমতা বাড়াতে কর্মপরিকল্পনা চায় ডিসিসিআই

দেশের রাসায়নিক খাতের অভ্যন্তরীণ বাজার ৬০০ কোটি ডলারের বেশি হলেও উচ্চ আমদানি নির্ভরতা, জ্বালানি সংকট ও লজিস্টিক অবকাঠামোর সীমাবদ্ধতায় গতি পাচ্ছে না এ শিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ খাত। এ কারণে রপ্তানি খাতের সুরক্ষায় রাসায়নিক ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের সক্ষমতা বাড়াতে কার্যকর রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড অ্যান্ড ইন্ডাস্ট্রির বিস্তারিত পড়ুন

প্রতিযোগিতা টিকতে পোশাক কর্মীদের দক্ষতা বাড়ানোর তাগিদ

দেশের পোশাক খাতকে ভবিষ্যতের বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে শ্রমিকদের দক্ষতা লেভেল ৩ এবং ৪-এ উন্নীত করা অত্যাবশ্যকীয় বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। তারা জানান, তৈরি পোশাকের বিশ্ববাজার এখন অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ।এ বাজারে টিকতে হলে উৎপাদনশীলতা বৃদ্ধি ও পোশাকের বৈচিত্র্যময়তা বাড়ানো জরুরি। এজন্য প্রয়োজন শ্রমিকদের পরবর্তী লেভেলের দক্ষতা অর্জন। শনিবার (২৫ জুলাই) বিস্তারিত পড়ুন

পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি

পে-স্কেলের সাথে সামঞ্জস্যপূর্ণ হারে জাতীয় ন্যূনতম মজুরি ও সেক্টর ভিত্তিক মজুরি নির্ধারণ, শ্রম আইনের শ্রমিক স্বার্থ বিরোধী ধারাসমূহ বাতিল, গণতান্ত্রিক বিধিমালা প্রণয়ন, কর্মস্থলে দূর্ঘটনায় ক্ষতিপূরণ এবং বন্ধ কারখানাসমূহের শ্রমিকদের প্রাপ্য পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতনের সভাপতিত্বে বিস্তারিত পড়ুন

নতুন রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত নেবে বিএনপির নীতিনির্ধারণী ফোরাম: রিজভী

দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, যথাসময়ে দলের চূড়ান্ত সিদ্ধান্ত দেশবাসীকে জানানো হবে। শনিবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর বিস্তারিত পড়ুন

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে সরে গেলো খেলাফত মজলিস।   শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলটির কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় সাধারণ অধিবেশন থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দলটির প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন থেকে ১১-দলীয় ঐক্যের বিস্তারিত পড়ুন

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে বাপার ৭ দফা সুপারিশ

রাজধানী ঢাকার জলাবদ্ধতা শুধু অতিবৃষ্টির কারণে নয়, বরং দীর্ঘদিনের সমন্বয়হীন নগর ব্যবস্থাপনা, পরিকল্পনার ঘাটতি ও জবাবদিহির অভাবের ফল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) নেতারা। তারা বলেন, বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা, সংশ্লিষ্ট সব সংস্থার কার্যকর সমন্বয় এবং নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করা গেলে ঢাকার জলাবদ্ধতা অনেকাংশে নিরসন করা সম্ভব। শনিবার (২৫ জুলাই) বিস্তারিত পড়ুন
© All rights reserved © 2026 EU BANGLA NEWS