সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩৫, আহত ৩০

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩৫, আহত ৩০

সিরিয়ার মধ্যাঞ্চলে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের এ তথ্য নিশ্চিত করেছে। 

শনিবার (২৫ জুলাই) দামেস্ক-দেইর আজ-জোর মহাসড়কের আল-সুখনাহ ও পালমিরার মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।৪০০ কিলোমিটারের বেশি দীর্ঘ এ মহাসড়কটি রাজধানী দামেস্কের সঙ্গে পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোরকে সংযুক্ত করেছে। 

সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত বাস দুটির একটিতে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছিলেন।অন্য বাসটিতে ছিলেন বেসামরিক যাত্রীরা। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয় এবং আহতদের উদ্ধারে জরুরি অভিযান শুরু করা হয়।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, আহতদের দ্রুত হাসপাতালে নিতে কয়েকটি হেলিকপ্টারও মোতায়েন করা হয়। পরে তাদের সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধের কারণে সিরিয়ার বেসামরিক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের ঘাটতির কারণে দেশটির বিভিন্ন মহাসড়কে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে। 

সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS