News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!

বিএনপি বিপ্লবের সন্তান, কোনো আত্মদান বৃথা যায় না: রিজভী

ঐতিহাসিক ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবের কথা স্মরণ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো এই বিপ্লবেরই সন্তান। বহুদলীয় গণতন্ত্র ও মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্যই বিএনপির জন্ম।বিএনপির মধ্যেই বিপ্লবের প্রকৃত শক্তি অন্তর্নিহিত রয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের সাবেক সহ-সভাপতি মরহুম জাকির হোসেন নান্নুর রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নেতাকর্মীদের হতাশা ঝেড়ে ফেলে কঠোর পরিশ্রমে বিশ্বাসী হয়ে দলের আদর্শ বুকে ধারন করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান রিজভী। তিনি বলেন, হতাশ হওয়ার কিছু নেই।ন্যায়ের শূন্যতা একদিন নানা কিছু দিয়ে ভরিয়ে দেবে। দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদের অবসান এবং শত প্রতিকূলতা পেরিয়ে দলের শীর্ষ নেতার দেশে ফেরা ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়া প্রমাণ করে যে, কারও শ্রম বা আত্মদান কখনো বৃথা যায় না। বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রীর ওই উপদেষ্টা বলেন, সরকার সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ডের পরিসর বাড়াচ্ছে এবং কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ দিচ্ছে। এক-দুই বছর পর এসব যুগান্তকারী উদ্যোগের সুফল যখন সাধারণ মানুষের হাতে পৌঁছাবে, তখনই জাকির হোসেন নান্নুর মতো ত্যাগী মানুষদের আত্মদান সার্থক হবে। দীর্ঘ ১৭ বছর বাড়িঘর ও আত্মীয়স্বজন ছাড়া প্রবাসে নানা নিপীড়ন সহ্য করে দলের চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণকে একটি ‘বড় ও অস্বাভাবিক ঘটনা’ হিসেবে উল্লেখ করেন রিজভী। বিগত ফ্যাসিবাদী সরকারের প্রহসনের ‘আমি এবং ডামি’ নির্বাচনের পর তৈরি হওয়া হতাশা কাটিয়ে এই বিজয়কে বড় অর্জন হিসেবে আখ্যা দিয়ে নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর প্রতি পূর্ণ আস্থা রাখার আহ্বান জানান তিনি। বক্তব্যে দীর্ঘ ৪৫ বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যাকারী মেজর (অব.) মোজাফ্ফর হোসেনকে গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে বিচারহীনতা ও ষড়যন্ত্রের কড়া সমালোচনা করেন রুহুল কবির রিজভী। তিনি কড়া প্রশ্ন রেখে বলেন, এই ৪৫ বছর সে কোথায় ছিল? আন্তর্জাতিক বা দেশের ভেতরে কারা তাকে এতকাল আশ্রয় দিয়েছে? এ সময় বঙ্গবীর কাদের সিদ্দিকীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেসময় তিনি অন্য দেশে গিয়ে আশ্রয় নিয়েছিলেন এবং তাকে অস্ত্র দেওয়া হয়েছিল। দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে তাকে কারা ব্যবহার করেছিল, তা আজ নতুন করে আলোচনার সময় এসেছে। একইভাবে সাম্প্রতিক জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে মুগ্ধ, ওয়াসিফ, আবু সাঈদদের মতো বীরদের ওপর পুলিশের সঙ্গে মিলে গুলি চালিয়ে রক্তের বন্যা বইয়ে দেওয়া হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী ভারতে পালিয়ে যাওয়ার পর তাদের কারা আশ্রয় দিয়েছে, সে বিষয়েও জবাব দাবি করেন তিনি। বিস্তারিত পড়ুন

এক বছর পরও থামেনি যুদ্ধ, মেয়ের শরীরের ক্ষতের চেয়ে গভীর মনের ক্ষত

‘আজ অনেকের কাছে ২১ জুলাই একটি সাধারণ দিন। কিন্তু আমাদের জন্য এই দিনটি কোনোদিনই সাধারণ হবে না।গত বছরের এই দিনে আমাদের জীবন পুরোপুরি বদলে গেছে। সেই আগুন, সেই আর্তনাদ, সেই অসহায় মুহূর্ত- আজও আমরা প্রতিদিন বয়ে বেড়াচ্ছি।’ মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত শিক্ষার্থী জায়ানা মাহবুবের মা সানজিদা বেলায়েত কথাগুলো বলতে গিয়ে বারবার বিস্তারিত পড়ুন

চালু হলো ‍‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

ঢাকা জেলা প্রশাসনের সেবাকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানমের উদ্যোগে চালু হয়েছে ‘হ্যালো ডিসি’ মোবাইল অ্যাপ। মঙ্গলবার (২১ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করা হয়।এর মাধ্যমে সাধারণ নাগরিক ঘরে বসেই জেলা প্রশাসনের বিভিন্ন সেবা, অভিযোগ, আবেদন ও তথ্য এক প্ল্যাটফর্মে বিস্তারিত পড়ুন

ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার ২

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার এফডিসির পুরাতন গেটের সামনে ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যা মামলার প্রধান আসামি মকবুল ওরফে মুকুল সোহাগ (২৭) ও সহযোগী মিজানুর রহমান মিজানকে (৩৯) গ্রেপ্তার করেছে র‍্যাব-২। এসময় মিজানের কাছ থেকে নিহত সেলিমের ব্যবহৃত মোবাইলও উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় র‍্যাব-২ ব্যাটালিয়ন সদরদপ্তরে বিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বঙ্গভবনে সাক্ষাৎকালে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল হাসান দায়িত্ব পালনকালে সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।এসময় তিনি নৌবাহিনীর সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিন সফল ও বিস্তারিত পড়ুন

ছয় পুলিশ কর্মকর্তার বদলি-পদায়ন

বিসিএস (পুলিশ) ক্যাডারের ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন পদ ও কর্মস্থলে বদলি-পদায়ন করেছে সরকার। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত ডিআইজি নাসিয়ান ওয়াজেদ, বিপিএম-সেবা, পিপিএম বিস্তারিত পড়ুন

এটিইউ, র‍্যাব, সিআইডিসহ বিভিন্ন ইউনিটে চার পুলিশ কর্মকর্তার বদলি

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিসিএস (পুলিশ) ক্যাডারের চার কর্মকর্তাকে বিভিন্ন পদ ও কর্মস্থলে বদলি-পদায়ন করেছে।  মঙ্গলবার (২১ জুলাই) জারি করা এক প্রজ্ঞাপনে এতথ্য জানানো হয়।জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) শরিফ বিস্তারিত পড়ুন

এনআইডিতে জন্ম তারিখ সংশোধনের ক্ষমতা ফের মাঠে যাচ্ছে

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবাকে আরও সহজ ও দ্রুত করতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে– এনআইডিতে জন্ম তারিখ সংশোধনের ক্ষমতা আবারও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ। মঙ্গলবার (২১ জুলাই) নির্বাচন কমিশনের ১২তম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার বিস্তারিত পড়ুন

‘মেয়েটা শুধু বলতো—বাবা, তোমাদের সঙ্গে আর কিছুদিন থাকতে চাই’ – মাইলস্টোন ট্রাজেডির এক বছর

‘এক বছর আগে ঠিক এই সময় আমি দাঁড়িয়েছিলাম জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। চারদিকে শুধু পোড়া শিশুদের আর্তনাদ, স্বজনদের কান্না আর মৃত্যুর সঙ্গে লড়াই।সেই স্মৃতি আজও আমাকে তাড়া করে বেড়ায়।’ মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর দিয়াবাড়ীতে অনুষ্ঠিত শোক ও দোয়া অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে বারবার কেঁদে ফেলছিলেন মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত বিস্তারিত পড়ুন

পাটপণ্যের রপ্তানি বাড়াতে পররাষ্ট্র ও পাট মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ

পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে মঙ্গলবার (২১ জুলাই) ঢাকায় ‘বাংলাদেশের পাটখাতের কৌশলগত অর্থনৈতিক কূটনীতি ও রপ্তানি সম্প্রসারণ’ শীর্ষক সমন্বয় সভার আয়োজন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এই সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম দুই মন্ত্রণালয়ের উদ্যোগে যৌথ ওয়ার্কিং গ্রুপ বিস্তারিত পড়ুন
© All rights reserved © 2026 EU BANGLA NEWS