অবসরপ্রাপ্ত সচিব মনজুর মোর্শেদ চৌধুরীকে চুক্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী অবসরপ্রাপ্ত সচিব মনজুর মোর্শেদ চৌধুরী (পরিচিতি নম্বর: ৫২৯১)-কে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
বিস্তারিত পড়ুন
জেদ্দায় ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক জরুরি বৈঠকে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সৌদি আরব সফরে যাচ্ছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে তিনি সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। ইসরায়েলের অন্যায় পদক্ষেপের বিরুদ্ধে আলোচনার জন্য আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সৌদি আরবের জেদ্দায় ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী
বিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে অপহৃত সেই স্কুলছাত্রকে সুস্থ অবস্থায় এক ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে ঢাকার রমনা বিভাগের পুলিশ। ওই স্কুলছাত্রকে মুক্তির জন্য অপহরণকারীদের দাবিকৃত টাকা দেওয়ার প্রস্তাবে পুলিশ সাড়া দিয়ে কৌশল অবলম্বন করে ট্র্যাকিংয়ের মাধ্যমে স্থান শনাক্তের সঙ্গে সঙ্গে সেখানে অভিযান চালিয়ে অপহৃত স্কুলছাত্রকে উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি)
বিস্তারিত পড়ুন
চাকরির বাজারে এখন তুমুল প্রতিযোগিতা। হাজার হাজার প্রার্থীর ভিড়ে নিজেকে একটু আলাদাভাবে তুলে ধরতে সবাই চান সিভিতে বিশেষ কিছু যোগ করতে। কিন্তু সেই বিশেষ কিছু যদি হিতে বিপরীত হয়ে দাঁড়ায়, তবে কপালে দুঃখ অবধারিত। সম্প্রতি যুক্তরাজ্যের এক চাকরিপ্রার্থীর সিভিতে শখের তালিকায় ‘অলিভ অয়েল’ লেখা দেখে নিয়োগদাতার বিরূপ প্রতিক্রিয়ার ঘটনাটি এখন
বিস্তারিত পড়ুন
বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বেসিক ব্যাংক পিএলসিতে বিভিন্ন কারিগরি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের নাম ও সংখ্যা— ১. প্রিন্সিপাল অফিসার (আইসিটি)-ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর: ২টি ২. প্রিন্সিপাল অফিসার (আইসিটি)-নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর: ১টি ৩. প্রিন্সিপাল অফিসার (আইসিটি)-আইসিটি সিকিউরিটি স্পেশালিস্ট: ১টি ৪. অফিসার (আইটি)-ইওডি স্পেশালিস্ট: ৩টি আবেদনে বয়সসীমা— ১/৭/২০২৫ তারিখে
বিস্তারিত পড়ুন
বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ এবং আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে আজ সোমবার দুপুরে মাইনুল আহসানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেমরা থানা। ডেমরা থানার পরিদর্শক (তদন্ত)
বিস্তারিত পড়ুন
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা যেমন আসে, তেমনি আসে কটূক্তিও। কিন্তু সেগুলোকে কীভাবে সামাল দেন? সেই প্রশ্নের জবাবেই একেবারে খোলামেলা হলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। আজ রোববার ইনস্টাগ্রাম স্টোরিতে ভক্তদের সঙ্গে ‘আস্ক মি অ্যানিথিং’ সেশনে অংশ নেন সামান্থা। ব্যক্তিগত জীবন, স্বাস্থ্য, আসন্ন ছবি—সব বিষয়েই প্রশ্নের উত্তর দেন তিনি। তবে সবচেয়ে
বিস্তারিত পড়ুন
ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী জয়া আহসান, নাজিফা তুষি, জোভানদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা। অভিনেত্রী জয়া আহসান লিখেছেন, ‘যখন আপনি
বিস্তারিত পড়ুন
ঠান্ডার শুষ্কতা আর দূষণ, এই দুই-ই সবচেয়ে বেশি ভোগায়। শীত পড়তে শুরু করলেই বাতাসে দূষিত কণার পরিমাণ বেড়ে যায়। জেঁকে বসে নানা অসুখ-বিসুখ। শুধু ঢাকা নয়, এই সময়টাতে সার্বিকভাবেই বাতাসের গুণগত মান অনেক নেমে যায়।বাতাসে ভাসমান ধূলিকণার গড় পরিমাণের (পিএম ২.৫) মাত্রা এতটাই বেড়ে যায় যে তার ক্ষতিকর প্রভাব পড়ে শরীরে। শ্বাসজনিত সমস্যা, সর্দি-কাশি, হাঁপানি এমনকি চোখের সমস্যাও বাড়ে এই সময়টাতে। বাইরে বেশি ক্ষণ থাকলেই চোখে জ্বালা হয়, অনবরত জল পড়ে। অনেকের আবার কনজাঙ্কটিভাইটিসের সমস্যাও দেখা দেয়। ভাসমান ধূলিকণা (পিএম ১০) ও অতিসূক্ষ্ম ধূলিকণা (পিএম ২.৫) শুধু নয়, যানবাহনের ধোঁয়ায় নাইট্রোজেন ডাই-অক্সাইডের মাত্রাও বিপজ্জনক হারে বাড়ছে। ওই ক্ষুদ্রাতিক্ষুদ্র কণাগুলি খুব সহজে বাতাসে মিশে যায়। বাতাসের ধূলিকণাকে আশ্রয় করে এগুলোই দূষণের মাত্রা বাড়িয়ে তোলে। এই দূষিত বায়ু চোখের ম্যাকুলার জন্য খুবই ক্ষতিকর। যদি ম্যাকুলা বা রেটিনার কেন্দ্রে অবস্থিত বিন্দুটি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে দৃষ্টি ঝাপসা হতে শুরু করে। দূষিত বাতাস থেকে চোখ রক্ষা করবেন যেভাবে দূষণের জেরে চোখ শুষ্ক হয়ে যায়, এতে সমস্যা আরও বাড়ে। তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে আই ড্রপ ব্যবহার করুন। ঘন ঘন চোখে আঙুল দিয়ে ঘষাঘষি করবেন না। এতে চোখ আরও শুষ্ক হয়ে যায়। দিনের বেলা বাইরে বের হলে সানগ্লাস অবশ্যই পরতে হবে। দূষণ যেখানে বেশি, সেখানে আই শিল্ড ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। চোখে জ্বালা করলে ঠান্ডা পানির ঝাপটা দিন। বাড়ি ফিরে ভালো করে ঠান্ডা পানি দিয়ে চোখ ধুয়ে নিন। এতে চোখে ঢুকে থাকা ধুলো-ময়লা বেরিয়ে যাবে। শরীর আর্দ্র রাখতে হবে। প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। শীত মৌসুমে দিনে আড়াই থেকে তিন লিটার পানি খাওয়া জরুরি। প্রতিদিন এমন খাবার খান যাতে বেশি মাত্রায় ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে। সবুজ শাকসবজি, বাদাম, মাছ, গাজর, বেরিজাতীয় ফল ডায়েটে রাখুন। ভিটামিন সি-সমৃদ্ধ ফল বেশি করে খান। এই ভিটামিন রক্ত সঞ্চালনের জন্য জরুরি। চোখে রক্ত সঞ্চালন ভালো হলে সংক্রমণের আশঙ্কা কমে। চোখের প্রদাহজনিত সমস্যা কমাতে ভিটামিন ‘সি’ অপরিহার্য। চোখে কোনো ধরনের সংক্রমণ হলে অবহেলা করবেন না। চোখ লাল হলে, ফুলে গেলে বা চুলকানি হলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।
বিস্তারিত পড়ুন
আধুনিক জীবনে ওজন নিয়ন্ত্রণ নিঃসন্দেহে বেশ বড় এক চ্যালেঞ্জ। তবে জীবনধারায় সাদামাটা কিছু পরিবর্তন আনলে ওজন নিয়ন্ত্রণ করা তুলনামূলক সহজ হয়। শরীরে দ্রুত মেদ জমে। কিন্তু তা ঝরাতে গেলেই রাতের ঘুম উড়ে যায়।ডায়েট ও শরীরচর্চা ছাড়া ওজন কমানো সহজ নয়। তবে ওজন কমাতে গিয়ে চর্বির বদলে মাংসপেশি ঝরে গেলেও মুশকিল।
বিস্তারিত পড়ুন