News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
পল্লী বিদ্যুতে ৩৩ পদে চাকরি

পল্লী বিদ্যুতে ৩৩ পদে চাকরি

যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ সম্প্রতি লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মিটার রিডার কাম মেসেঞ্জার পদে মোট ৩৩ জন নিয়োগ দেওয়া হবে।আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

যোগ্যতা

এসএসসি/সমমান পাস হতে হবে। চারটি মৌলিক গাণিতিক প্রক্রিয়া যেমন যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে। সুন্দর শারীরিক গঠন ও অবশ্যই সুঠাম দেহের অধিকারী হতে হবে। হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে।

গ্রাহকদের সঙ্গে কাজ করার মানসিকতা থাকতে হবে। প্রার্থীর নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ ও বিল বিতরণের কাজ করার মানসিকতা থাকতে হবে।

বয়স

২২ জানুয়ারি তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। বয়সের প্রমাণ হিসেবে এসএসসি/সমমানের সনদ বিবেচিত হবে।

বেতন

মাসিক মূল বেতন ১৪,৭০০ টাকা। এ ছাড়া অন্যান্য ভাতা দেওয়া হবে।

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে এই লিংকে

আবেদন ফি

আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়

১২ ফেব্রুয়ারি ২০২৪।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS