News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
কর্মক্ষেত্রে ফিরে দুপুরে ঘুম ভাব ভোগাচ্ছে?

কর্মক্ষেত্রে ফিরে দুপুরে ঘুম ভাব ভোগাচ্ছে?

এক মাস রোজা রাখায় রুটিন বদলেছে জীবনের। ঈদের ছুটি শেষে আবার কর্মক্ষেত্রে ফিরতে হচ্ছে অনেককে। কিন্তু এতদিনের এই অভ্যাসে দুপুরে কেন যেন প্রচণ্ড ক্লান্তি আর ঘুম চলে আসে। তখন ভীষণ বিরক্ত লাগাটাই স্বাভাবিক। এমনটা হলে কাজে মনোযোগ তো বসবে না উলটো কাজ হবে খারাপ। তাই দ্রুত অভ্যাসের বদল আনতে হবে। সেজন্য যা করবেন: 

নিয়ম মেনে পর্যাপ্ত ঘুম
রমজানে ঘুমের সাইকেল একরকম ছিল। এখন আবার পুরনো জীবন-যাপনের ধরনের ফিরতে হবে। সেজন্য রাতে অবশ্যই পর্যাপ্ত ও ভালো ঘুম দরকার। সেজন্য কয়েকদিন প্রস্তুতি নিন।

হাঁটাহাঁটি  করুন 
দুপুরে খাওয়াদাওয়া শেষে কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন। একটানা বসে থাকলে আলস্য ভর করবেই। শরীর সক্রিয় করলে ঘুম বা আলস্যভাব অনেক কমে যাবে।

খাবারের ক্ষেত্রে সাবধান
প্রয়োজনের তুলনায় বেশি খেলে বা তৈলাক্ত খাবার খেলে হজম শ্লথ হয়ে যায়। তখন শরীরে ক্লান্তি আসে। চোখ ভারি হয়ে আসে। বিরিয়ানি খেলে এমনটা হয় খেয়াল করেছেন। তাই পরিমিত ও স্বাস্থ্যকর খাবার খান।

চুইংগাম চিবুতে পারেন
সেন্ট লরেন্স বিশ্ববিদ্যালয়ের এক গবেষণার দাবি, চুইংগাম ক্লান্তি কমাতে সাহায্য করে। চুইংগাম চিবুলে মস্তিষ্ক সচল থাকে এবং তাই আপনার ঘুম ঘুম ভাব আসে না।

পাওয়ার ন্যাপ
যদি ঘুমটা সত্যিই বেশি ধরে তাহলে চোখ বুজে একটা পাওয়ার ন্যাপ দিন। তাহলে ভালো লাগবে। ক্লান্তি কাটানোর জন্য পাওয়ার ন্যাপ অনেক কার্যকর। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS