News Headline :
উপসাগরীয় দেশ ইউএই-ওমানকে যুক্ত করবে রেলপথ, নির্মাণের ৪০ শতাংশ সম্পন্ন হরমুজ প্রণালীতে দুটি জাহাজ জব্দ করেছে ইরান কঠোর অবস্থানে আইএমএফ ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের সংকট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল বোরো মৌসুমে ১৮ লাখ ৫০ হাজার টন ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার মাহবুবুর রহমান সবসময় দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতেন: বাণিজ্যমন্ত্রী নেপালের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর নারায়ণগঞ্জে খেয়াঘাটের দরপত্র নিয়ে বিএনপি-জামায়াত-এনসিপি সংঘর্ষ, আহত ৫ চট্টগ্রামে শিবির-ছাত্রদল সংঘর্ষ: প্রতিবাদ জানিয়ে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
চটপট বানিয়ে নিন পোড়া টমেটো ভর্তা

চটপট বানিয়ে নিন পোড়া টমেটো ভর্তা

শীতকালে বিভিন্ন সংক্রমণ লেগেই থাকে। এই সংক্রমণ থেকে রেহাই পেতে অ্যান্টিবায়োটিক খেলেতো কথাই নেই।দিনভর মুখে তিতকুটে ভাব থাকে। এর ফলে কোনো খাবারেই স্বাদ পাওয়া যায় না। এই অরুচি কাটাতে অনেকেই বিভিন্ন ধরনের খাবারের ওপর ভরসা রাখেন। তবে মুখের রুচি ফিরিয়ে আনতে গরম ভাতের সঙ্গে ঝাল ঝাল টমেটো ভর্তা খেতে দারুণ লাগবে। এতে অরুচিও দূর হবে। চুলায় পুড়িয়ে স্বাদের টমেটো ভর্তা বানিয়ে ফেলতে পারেন। জেনে নিন কীভাবে বানাবেন:

প্রথমে লোহার শিকের সঙ্গে টমেটোগুলো গেঁথে চুলায় পুড়িয়ে নেবেন। যতক্ষণ কালচে রং না আসা পর্যন্ত পোড়াবেন। পোড়া রং এলে নামিয়ে ফেলুন। এরপর স্বাদমতো শুকনা মরিচ সরিষার তেলে মচমচে করে ভেজে নেবেন। একটি প্লেটে লবণ দিয়ে ভেঙে নিন ভাজা মরিচ। পেঁয়াজ ও ধনেপাতা কুচি, স্বাদমতো লবণ, সরিষার তেল ও পোড়া টমেটো মিশিয়ে নিন একসঙ্গে। পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS