News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
গয়েশ্বর চন্দ্র ও নিপুণ রায়ের আগাম জামিন

গয়েশ্বর চন্দ্র ও নিপুণ রায়ের আগাম জামিন

গত ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে পল্টন ও রমনা থানায় করা পৃথক ছয় মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ২৫ মার্চ পর্যন্ত আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

এছাড়া দক্ষিণ কেরানীগঞ্জের এক মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীকেও ২৫ মার্চ পর্যন্ত আগাম জামিন দিয়েছেন।

জামিনের মেয়াদ শেষ হওয়ার আগে তাদেরকে সেশন কোর্টে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।  

সোমবার (২২ জানুয়ারি) পৃথক আবেদনে বিচারপতি মো.হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আজ আদালতে বিএনপির দুই নেতার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী নিতাই রায় চৌধুরী, ড.ফরিদুজ্জামান ফরহাদ ও মিথুন রায় চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান মনির।

পরে নিতাই রায় চৌধুরী জানান, ২৮ অক্টোবর পল্টন মহাসমাবেশের দিন একটি ঘটনা ঘটে। ওই ঘটনায় রমনা ও পল্টন থানায় নাশকতার অভিযোগে বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে ছয়টি মোকদ্দমা করা হয়। এসব মামলায় বিস্তারিত শুনানি নিয়ে ২৫ মার্চ পর্যন্ত আগাম জামিন দিয়েছেন। মেয়াদ শেষ হওয়ার আগে মেট্রোপলিটন সেশন জজ কোর্টে হাজির হতে নির্দেশ দিয়েছেন আদালত।

দক্ষিণ কেরানীগঞ্জে নাশকতার একটি মামলায় অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকেও ২৫ মার্চ পর্যন্ত আগাম জামিন দিয়েছেন বলে জানান আইনজীবী নিতাই রায় চৌধুরী।   

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS