News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
পলাশ থেকে চুরি হওয়া ৫৬ মোবাইল কুমিল্লা থেকে উদ্ধার, গ্রেপ্তার ৩

পলাশ থেকে চুরি হওয়া ৫৬ মোবাইল কুমিল্লা থেকে উদ্ধার, গ্রেপ্তার ৩

নরসিংদীর পলাশে একটি দোকান থেকে চুরি হওয়া মোবাইলসহ তিনজনকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৫৬টি মোবাইল  উদ্ধার করা হয়।

শনিবার (২০ জানুয়ারি) দুপুরে পলাশ থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে, এম, শহিদুল ইসলাম সোহাগ।

গ্রেপ্তাররা হলেন কুমিল্লা জেলার চান্দিানা থানার আলম মিয়ার ছেলে তাজুল ইসলাম (৩৯), মতিন মাস্টারের ছেলে আজাদ মিয়া (৩৭) ও  দেবীদ্বার থানার বাচ্চু মিয়ার ছেলে কাইয়ুম হোসেন (৩২)।

সংবাদ সম্মেলনে কে, এম, শহিদুল ইসলাম সোহাগ বলেন, গত বছরের  ৮ ডিসেম্বর ভোরে পলাশ নতুন বাজারে ওয়াপদা গেটের বিপরীতে মীম টেলিকম নামে একটি মোবাইলের দোকানের তালা ভেঙে অজ্ঞাতনামা চোরেরা বিভিন্ন ব্র্যান্ডের ১৩৬টি মোবাইল চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় পলাশ থানায় মামলা হওয়ার পর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের নির্দেশে ও পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদের ইকতিয়ার উদ্দিনের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মো. জসিম উদ্দিন ও এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মুহাম্মদ আলতাব হোসেনসহ একটি চৌকস টিম মামলাটি তদন্ত শুরু করেন।  

পরে বিভিন্ন তথ্য উপাত্ত ও প্রযুক্তির সহায়তায় শুক্রবার (১৯ জানুয়ারি) কুমিল্লা জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করে। পরে চুরি হওয়া ৫৬টি মোবাইল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য প্রায় ৯ লাখ টাকা। তাছাড়া এ ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম-পরিচয় শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। তাদের গ্রেপ্তার করাসহ চুরিকৃত বাকি মোবাইল ফোনগুলো উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা। এছাড়া গ্রেপ্তারদের সাতদিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS