News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
রেলের কালো বিড়াল নিয়ে যা জানালেন মন্ত্রী

রেলের কালো বিড়াল নিয়ে যা জানালেন মন্ত্রী

নতুন সরকারের রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম জানিয়েছেন, রেলে কালো বিড়াল আছে কিনা সেটা আমার জানা নেই, তবে রেলে দুর্নীতি আছে।

বুধবার (১৭ জানুয়ারি) রেলভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, আমি রেলের জমি বেহাত হওয়া নিয়ে উদ্বিগ্ন। রেলের যেসব জমি বেহাত হয়েছে সেসব জমি উদ্ধার করা চ্যালেঞ্জ। সব জায়গার সিন্ডিকেটগুলোকে ওভার কাম করতে হবে।

তিনি বলেন, রেলের ‘লুজিং কনসার্ন’ হচ্ছে সবাই চেষ্টা করে লস না দেওয়ার জন্য। তবে আমরা চেষ্টা করব এটাকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে। আমি দু’দিন বসেছি, বিস্তর সব বিষয় জানতে হবে তারপর বিস্তারিত বলতে পারব।

জিল্লুল হাকিম জোর দিয়ে বলেন, রেলের প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারী যদি চায় তাহলে রেলকে লাভজনক করা কোনো বিষয় না। মন্ত্রণালয়ের উন্নতি একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ আমি গ্রহণ করেছি।

তিনি বলেন, কিছুদিনের মধ্যে সরকারি সব সংস্থার সঙ্গে বসে রেলের নিরাপত্তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। টিকিট নিয়ে উন্নত কিছু করার থাকলে তাও করা হবে। যেখানে প্রয়োজন সেখানে ট্রেন দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS