News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
না.গঞ্জে আইনজীবী সমিতির নির্বাচন বর্জনের ডাক বিএনপিপন্থীদের

না.গঞ্জে আইনজীবী সমিতির নির্বাচন বর্জনের ডাক বিএনপিপন্থীদের

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি পন্থি আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও ইউনাইটেড লইয়ার্স অ্যাসোসিয়েশনের নেতারা।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালত প্রাঙ্গণে এক সমাবেশে নির্বাচনকে ডামি ও একতরফা আখ্যা দিয়ে এই ঘোষণা দেন আইনজীবী নেতারা।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি এখন আর আইনজীবীদের নেই। আইনজীবীদের দাবি তারা মানেনি। এতে বোঝা যায় তারা সুষ্ঠু নির্বাচন চায় না। তাই আমরা এই নির্বাচনে যাব না।  

বিএনপিপন্থি আইনজীবীদের দাবিকৃত দুই দফা হলো-সিনিয়র নিরপেক্ষ আইনজীবী দিয়ে নির্বাচন কমিশন গঠন ও নির্বাচনকে সম্পূর্ণভাবে বহিরাগতদের প্রভাবমুক্ত রাখা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS