News Headline :
বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে! সংগীত প্রতিযোগিতা, বিশ্বমঞ্চের জন্য দেশি প্রতিনিধির খোঁজ শুরু রাজকন্যা সোফিয়াকে ‘এড়িয়ে’ গেলেন ইয়ামাল: ধর্ম, লজ্জা নাকি প্রেমিকার সমীকরণ? ‘পারেদেসকে নিষিদ্ধ করা ঠিক হবে না’—ফাইনাল শেষের হাতাহাতি নিয়ে চমকপ্রদ মন্তব্য গাভির বিশ্বকাপ ফাইনাল শেষের মারামারি নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ যন্তর মন্তরে বিক্ষোভকারীদের জন্য অনলাইনে খাবার পাঠাচ্ছেন কারা যুক্তরাষ্ট্রসহ ৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ পুলিশও ফিসফিস করে বলেছিল ‘সরকার সরান’: রাহুল গান্ধী
রাশিয়ার নর্দার্ন সি-রুটে রেকর্ড পরিমাণ কার্গো পরিবহন

রাশিয়ার নর্দার্ন সি-রুটে রেকর্ড পরিমাণ কার্গো পরিবহন

কার্গো পরিবহনের জন্য রাশিয়ার নর্দার্ন সি-রুটের জনপ্রিয়তা ক্রমান্বয়ে বেড়েছে। ২০২৩ সালে এ রুটে পরিবহন করা কার্গোর পরিমাণ ছিল ৩৬ হাজার ২শ ৫৪ মিলিয়ন টন, যা রাশিয়ার ‘নর্দার্ন সি-রুট উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের অধীনে নির্ধারিত লক্ষ্যমাত্রার থেকে ২ দশমিক ৫ লাখ টনেরও বেশি।

রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রসাটম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার এই ফেডারেল প্রকল্পটি রসাটম নজরদারি করছে।

এ বিষয়ে রসাটম মহাপরিচালক আলেক্সি লিখাচেভ জানান যে, বছর সমাপ্ত হওয়ার আগেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এর পেছনে ছিল পার্টনার কোম্পানি এগুলোর ভূমিকা, যারা পশ্চিম থেকে পূর্বে কার্গো পরিবহনের জন্য নর্দার্ন সি-রুটকে একটি সুবিধাজনক বিকল্প হিসেবে বিবেচনা করেছেন।

আর্কটিক উন্নয়নের জন্য নিযুক্ত রসাটমের বিশেষ প্রতিনিধি ভ্লাদিমির পানভ জানান, ২০২৩ সালে নর্দার্ন সি-রুটে ট্রানজিট কার্গোর পরিমাণ বহুলাংশে বেড়ে ২ মিলিয়ন টনের ওপর দাঁড়িয়েছে। সমুদ্র পরিবহন লজিস্টিক্সের দৃষ্টিকোণ থেকে এটি একটি উল্লেখযোগ্য অগ্রগতি।

নর্দার্ন সি-রুটের প্রতি বিদেশি শিপিং কোম্পানিগুলোর ক্রমবর্ধমান আগ্রহ উল্লেখ করার মতো। নর্দার্ন সি-রুট জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের মেরিটাইম অপারেশনস হেডকোয়ার্টার গত বছর এই রুটে চীন এবং রাশিয়ার মধ্যে কনটেইনার পরিবহনে এসকর্টসহ অন্যান্য সহায়তা দিয়েছে।

সংস্থাটি গত বছর নর্দার্ন সি-রুটে কার্গো পরিবহনের জন্য ১ হাজার ২শ ১৮টি পারমিট প্রদান করে, ২০২২ সালে এই সংখ্যা ছিল ১ হাজার ১শ ৬৩টি। মোট সংখ্যার মধ্যে ১১৫টি পারমিট বিদেশি কোম্পানিকে দেওয়া হয়, যা ২০২২ সালে ছিল ৫৫টি। নর্দার্ন সি-রুটে ২০২৩ সালে ট্রানজিট যাত্রা ছিল ৮০টি, অথচ ২০২২ সালে এই সংখ্যা ছিল ৪৭টি। গতবছর এই রুটে রাশিয়ার উত্তর-পশ্চিম অংশ থেকে দূরপ্রাচ্যের অঞ্চলগুলোতে তিনটি অভ্যন্তরীণ রাউন্ডট্রিপ আয়োজিত হয়েছে।

ইউরেশিয়ার পশ্চিমাংশ এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে যোগাযোগের জন্য নর্দার্ন সি-রুট সবচেয়ে সংক্ষিপ্ত শিপিং রুট। রাশিয়ার নর্দার্ন সি-রুট উন্নয়ন ফেডারেল প্রকল্পের লক্ষ্য হলো, কার্গো পরিবহনে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন এবং একইসঙ্গে সমুদ্র বন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS