News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
জোভানের বিয়ের কারণে বিপত্তিতে অভিনেত্রী নীলাঞ্জনা

জোভানের বিয়ের কারণে বিপত্তিতে অভিনেত্রী নীলাঞ্জনা

শীত এলেই বিয়ের ধুম পড়তে দেখা যায়। অনেকেই বিয়ের জন্য শীত মৌসুমকেই বেশি পছন্দ করেন। নতুন এই বছর শোবিজে যেনো পড়েছে বিয়ের ধুম। পর পর তিন শোবিজ তারকা বিয়ে করেছেন এই কয়েক দিনে। সেই তালিকায় আছে অভিনেতা জোভান। সম্প্রতি বিয়ের খবর জানিয়েছেন তিনি । জানা গেছে, গত শুক্রবার (১২ জানুয়ারি) প্রেমিকা সাজিন আহমেদ নির্জনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। যদিও বিয়ে নিয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করতে চাননি এই অভিনেতা।

এদিকে জোভানের বিয়ের খবরে বিপত্তিতে পড়েছেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। ফেসবুকে তাকে ঘিরেও গুজব ছড়িয়েছে। দাবি করা হচ্ছে, জোভানের স্ত্রী আর কেউ নেন, তিনি ছোট পর্দার অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। বিষয়গুলো নিয়ে মুখ খুলতে বাধ্য হয়েছেন এই অভিনেত্রী। জানিয়েছেন, এমন কোনো ঘটনা ঘটেনি।

শুক্রবার (১২ জানুয়ারি) জোভানের বিয়ের খবর প্রকাশের পর শনিবার ( ১৩ জানুয়ারি) রাতে ফেসবুকে একটি পোস্ট দেন নীলাঞ্জনা। যেখানে তিনি লিখেছেন, ভালোবাসা ও অভিনন্দনের জন্য ধন্যবাদ! বড় বিস্মিত আমি, ঘুম থেকে উঠে শুনি আমার বিয়ে হয়ে গেছে!

এরপরই ভক্তদের উদ্দেশে এই অভিনেত্রী বলেন, একটু গুলিয়ে ফেলেছেন, এটা আমার বিয়ের দিন না। যখন সময় আসবে, তখন আমি নিজেই সবার সঙ্গে এই আনন্দ ভাগ করে নেব।’ হ্যাশট্যাগে বলেন, ‘নট দ্য বিগ ডে ইয়েট (এখনও বিয়ের দিনটি আসেনি)।

জানা গেছে , এই অভিনেতার স্ত্রীর পুরো নাম সাজিন আহমেদ নির্জনা। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিনি। প্রায় দেড় বছর আগে জোভানের সঙ্গে তার পরিচয়। এরপর পরিবারের সিদ্ধান্তে গত শুক্রবার একে অন্যের গলায় মালা দিয়েছেন এই জুটি।

প্রসঙ্গত, ছোট পর্দার জনপ্রিয় মুখ নীলাঞ্জনা নীলা। চলচ্চিত্রেও নাম লিখিয়েছেন তিনি। নির্মাতা বদরুল আনাম সৌদের ‘শ্যাম কাব্য’ ছবিতে দেখা যাবে তাকে। যেখানে এই অভিনেত্রী কাজ করেছেন সোহেল মণ্ডলের সঙ্গে। এ বছরই ছবিটি মুক্তির কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS