News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
ঠাণ্ডায় শরীরকে উষ্ণ রাখতে.

ঠাণ্ডায় শরীরকে উষ্ণ রাখতে.

শীতে গরম কম্বলে মুড়ে থাকতে অনেকে পছন্দ করেন। ঠাণ্ডায় বাইরে বেরোলেও মোটা সোয়েটার, জ্যাকেট, মোজা, টুপি বাঙালির চাই-ই চাই।এই সময়ে শুধু স্বাস্থ্যের সুস্থতাই নয়, মানসিক ও শারীরিক সুস্থতাও কাম্য। খাদ্য আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।  তাই শীতকালে শরীর গরম রাখতে সাহায্য করে, এমন কিছু খাবার সম্পর্কে এবার জানা যাক।  

হলুদ: হলুদ অন্যতম সেরা মসলা। যা প্রদাহ কমাতে এবং শরীর উষ্ণ রাখে। এক চিমটি হলুদ দিয়ে এক গ্লাস দুধ ফুটিয়ে নিন। এরপর পান করুন।  এতে আপনার শরীর গরম থাকবে।

আদা: আরেকটি আইটেম যা শক্তি এবং হজম শক্তি বাড়িয়ে শরীর উষ্ণ রাখতে সাহায্য করে। এছাড়া সর্দি-কাশির সারাতে পারে আদা।

মধু: এক গ্লাস দুধে এক চামচ মধু মিশিয়ে পান করুন। এতে আপনার শরীর গরম থাকবে।

ডিম: ডিম প্রোটিন ও ভিটামিনসমৃদ্ধ এবং শীতে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারে।

ওরেগানো:  ওরেগানো হচ্ছে একটি ইতালীয় ভেষজ। যা পিৎজাতে ব্যবহার করা হয়। এটি শীতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভেষজগুলোর মধ্যে একটি। কারণ এটির উষ্ণ প্রকৃতি রয়েছে। আপনি এটি আপনার স্যুপ ও স্ট্যুতে দিতে পারেন।

সতর্কতা:

*নিজেকে উষ্ণ রাখতে অতিরিক্ত জামা-কাপড় পরুন।
*স্বাস্থ্যবিধি বজায় রাখুন।  
*শুষ্ক এবং সংবেদনশীল ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
ঠাণ্ডা পানি পানে বিরত থাকুন।
*স্বাস্থ্যকর খাবার খান।  
*নিয়মিত ব্যায়াম করুন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS