News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
১০০ টাকা পারিশ্রমিকে শেখ হাসিনার চরিত্রে অপু বিশ্বাস

১০০ টাকা পারিশ্রমিকে শেখ হাসিনার চরিত্রে অপু বিশ্বাস

রুপালি পর্দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতে যাচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।  ‘শেখ রাসেলের আর্তনাদ’ নামের সিনেমায় অভিনয় করবেন তিনি।এতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন এই নায়িকা।

আর এই অভিনয়ে পারিশ্রমিক হিসেবে মাত্র ১০০ টাকা নেবেন অপু। চিত্রনায়িকা নিজেই সে কথা জানালেন।

তিনি আরও বললেন, ‘সিনেমাটির গল্প শুনে এক বাক্যে রাজি হয়ে যাই। ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে। আশা করছি কাজটি দারুণ হবে। শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। ’

একই তথ্য দিলেন  ‘শেখ রাসেলের আর্তনাদ’ সিনেমার নির্মাতা সালমান হায়দার।  

তিনি জানালেন, সিনেমাটিতে বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য শেখ রাসেলের গল্প উঠে আসবে। এতে অপু বিশ্বাসের চরিত্রের নাম ‘হাসু’। এই চরিত্রে অভিনয়ের জন্য অপু কোনো পারিশ্রমিক নিতে চাননি। নামেমাত্র ১০০ টাকা দিয়ে তাকে সিনেমায় যুক্ত করেছি।

সালমান হায়দার বলেন, ‘সিনেমাটির প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। সকল চরিত্রের শিল্পী নির্বাচনের ক্ষেত্রে চেহারার সাদৃশ্য, অভিনয়গুণকে প্রাধান্য দিয়েছি। ’

শিগগিরই শুটিং শুরু হবে বলে জানালেন তিনি।

এদিকে জানা গেছে,  নির্মিতব্য সিনেমাটির নাম এখনই চূড়ান্ত হয়নি। দুটি নাম পছন্দ করেছেন নির্মাতা। একটি ‘শেখ রাসেলের আর্তনাদ’, অন্যটি ‘আমি মায়ের কাছে যাব’।    

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS