News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
ইরানের উৎসবে তাসনিয়া ফারিণের প্রথম সিনেমা

ইরানের উৎসবে তাসনিয়া ফারিণের প্রথম সিনেমা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সাবলীল অভিনয় দিয়ে অল্প সময়েই হয়েছেন দর্শকপ্রিয়।নিয়মিত নাটকে কাজ করছেন তিনি। একাধিক ওয়েবফিল্মেও তাকে দেখা গেছে। কাজ করেছেন কলকাতার সিনেমাতে।

অভিনয় জীবনের শুরুতে ফারিণ কাজ করেছিলেন একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে। নাম ‘ফাতিমা’। ধ্রুব হাসান পরিচালিত সিনেমাটি ইরানের ফজর চলচ্চিত্র উৎসবের ইষ্টার্ন ভিসতা কমপিটিশন বিভাগে মনোনীত হয়েছে। এটি ফরজ চলচ্চিত্র উৎসবের ৪২তম আসর।

ফারিণ বলেন, ‘ফাতিমা’ আমার নাটকে অভিনয়ে আসারও আগের কাজ। বলা যায় ক্যারিয়ারের শুরুর দিকের। পরিচালক সুখবরটি জানিয়েছেন। তবে এটা আমার জন্য ভীষণ ভালো লাগার খবর।

এদিকে, কয়েক দিনের ছুটি কাটিয়ে শুক্রবার (১২ জানুয়ারি) নতুন বছরে প্রথম নাটকের শুটিং করেন এই অভিনেত্রী। ‘ফাতিমা’ চলচ্চিত্রটি ৬ বছর আগে শুটিং হয়। আগামী ১৮ জানুয়ারি ওটিটিতে মুক্তি পাবে ফারিণ অভিনীত ‘অসময়’ নামের নতুন একটি ওয়েবফিল্ম। এটি পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি।

ফারিণ অভিনীত কলকাতায় মুক্তির অপেক্ষায় আছে অতনু ঘোষের নির্দেশনায় ‘আরও এক পৃথিবী’ সিনেমাটি। এটি পশ্চিমবঙ্গে গত বছরের ২ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। আসছে ৩ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই চলচ্চিত্রে ফারিণ ‘প্রতীক্ষা’ নামে এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন। মেয়েটির ১১ বছরের জীবন অভিযাত্রার গল্প এটি। গল্পে প্রতীক্ষা নিজের প্রকৃত পরিচয়, প্রকৃত আশ্রয় খুঁজে বেড়ান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS