News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
বেসরকারি সংস্থায় চাকরি, বেতন ৬০,০০০

বেসরকারি সংস্থায় চাকরি, বেতন ৬০,০০০

বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়নের জন্য ঢাকা, খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগে রিজিওনাল ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

  • পদের নাম: রিজিওনাল ম্যানেজার
    পদসংখ্যা:
    যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/ বিভাগ গ্রহণযোগ্য নয়। ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়নে কমপক্ষে ২০টি শাখা সমন্বয়ে ৫ বছরের অভিজ্ঞতাসহ মোট ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। মোটরসাইকেল চালনায় পারদর্শী ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
কর্মস্থল: খুলনা, ঢাকা, বরিশাল ও রাজশাহী
বেতন: শিক্ষানবিশকালে সর্বসাকল্যে মাসিক বেতন ৬০,০০০ টাকা (প্রকৃত জ্বালানি ও রক্ষণাবেক্ষণ, মুঠোফোন, টিফিন ভাতাসহ)। চাকরি স্থায়ীকরণের পর মোট বেতন ও ভাতা হবে ৮০,৪৩১ টাকা।
সুযোগ-সুবিধা: উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মুঠোফোন বিল, দুপুরের খাবারে ভর্তুকি, পারফরম্যান্স বোনাস, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি ও প্রযোজ্য ক্ষেত্রে আবাসন সুবিধা থাকবে। ছয় মাস কাজের ফলাফল মূল্যায়নের ভিত্তিতে স্থায়ী নিয়োগের সুযোগ থাকবে। চাকরি স্থায়ীকরণের পর বর্ধিত বেতনসহ অন্যান্য সুবিধা (প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও কর্মিকল্যাণ ভাতা ইত্যাদি) প্রদান করা হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের শিক্ষার সনদ, জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, অভিজ্ঞতার সনদ, এক কপি ছবিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (যোগাযোগ নম্বরসহ) সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদন ফি
ওয়েভ ফাউন্ডেশন শিরোনামে ২০০ টাকার ডিডি/পে-অর্ডার করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: প্রশাসন ও মানবসম্পদ বিভাগ, ওয়েভ ফাউন্ডেশন, ২২/১৩বি, ব্লক-বি, খিলজী রোড, মোহাম্মদপুর, ঢাকা -১২০৭।

আবেদনের শেষ সময়: ২০ জানুয়ারি ২০২৪।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS