News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
অনুমতি ছাড়া শরীর স্পর্শ করা যাবে না : সামিয়া অথৈ

অনুমতি ছাড়া শরীর স্পর্শ করা যাবে না : সামিয়া অথৈ

২০১৬ সালে নাচভিত্তিক টেলিভিশন রিয়্যালিটি শো ‘সেরা নাচিয়ে’র মাধ্যমে পরিচিতি পান সামিয়া অথৈ। তবে নিজেকে শুধু নাচেই সীমাবদ্ধ রাখেননি তিনি, থিতু হয়েছেন অভিনয়ে। নাটক থেকে সিনেমা, সবখানেই রয়েছে তার পদচারণা। ক্যারিয়ারে স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক সম্মাননার পাশাপাশি দেশেও পুরস্কৃত হয়েছেন।

কোনো নারীকে স্পর্শ করতে চাইলে অবশ্যই তার অনুমতি নিতে হবে। সম্প্রতি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন অভিনেত্রী সামিয়া অথৈ। তিনি বলেন, ব্যক্তিজীবনেও আমি মনে করি ‘নো’ মানে ‘না’। কোনো কিছুতে নারী যদি না বলে সেটা মেনে নেওয়া উচিত। সেটা শুধু পর্দাতেই নয়, ব্যক্তিজীবনেও। যদি কোথাও দেখি হ্যারাসমেন্ট, ব্যাড ইনটেনশন, নেগেটিভিটি আমাকে স্পর্শ করার চেষ্টা করে, আমি সেখান থেকে সরে আসি। সবাইকে আমি বলব, তাদের নিজের জায়গায় সতর্ক থাকতে। না মানে না। কখনও কাউকে জোর করে হ্যারাসমেন্ট করা উচিত না।

প্রসঙ্গত, ‘প্রেমপুরাণ’, ‘কাচের দেয়াল’, ‘ইনফিনিটি সিজন-টু’ ওয়েবে ফিল্মে কাজ করেছেন অভিনেত্রী সামিয়া। তাকে দেখা গেছে ‘দামাল’ চলচ্চিত্রেও।

সম্প্রতি ‘মোবারকনামা’ সিরিজে অভিনয় করে আলোচনায় এসেছেন সামিয়া। এই সিরিজের মূল বক্তব্য—অনুমতি ছাড়া স্পর্শ নয়। এর সমর্থনেই সবর হয়েছেন সামিয়া।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS