News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
কলেজ পড়ুয়া কাপল ইয়াশ-তটিনী!

কলেজ পড়ুয়া কাপল ইয়াশ-তটিনী!

ছোটপর্দার জুটি হিসেবে ইতোমধ্যেই দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন ইয়াশ রোশান ও তানজিম সাইয়ারা তটিনী। বিশেষ করে তাদের রোমান্টিক গল্প নির্ভর কাজগুলোতে দর্শকদের বিশেষ আকর্ষণ থাকে।

নতুন খবর, ইয়াশ-তটিনী নতুন এক রোমান্টিক গল্পের ‘অতীতপুর’ নামের নাটকে অভিনয় করলেন। এটি নির্মাণ করেছেন ফারহাদ আহমেদ ইশান।

জানা গেছে, গল্পটি গ্রামীণ প্রেক্ষাপটের। নির্মাতা ইশানের পরিচালনায় এটি প্রথম নাটক। তিনি বলেন, রোমান্টিক গল্প নির্ভর হলেও এটি দায়িত্ববোধের গল্প। দায়িত্ববোধ অনেকসময় সম্পর্কগুলো নষ্ট করে ফেলে। এমন সময় আসে যখন পরিবারের দায়িত্ববোধের কাছে ভালোবাসা ঠেকে যায়।

শহুরে অতি আধুনিক কিংবা ম্যাচিউর প্রেমের পরিণতি বিয়েসহ বিভিন্ন রোমান্টিক নাটকে জুটি বাঁধতে দেখা গেছে ইয়াশ তটিনীকে। এবার তাদের দেখা যাবে কলেজ পড়ুয়া ১৮ বছর বয়সের কাপলের চরিত্রে।

পরিচালক বলেন, ১৮ বছর বয়সে প্রথম প্রেমে পড়লে যে অনভূতিগুলো হয় সেগুলো উঠে আসবে। গল্প এভাবে সাজানো ইয়াশ তটিনীকে দর্শক নতুনভাবে দেখতে পাবে। নাটক দেখলে দর্শক বুঝতে পারবেন আসলে টুইস্টটা কোথায় রেখেছি।

এই নির্মাতা জানান, শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে ইউটিউবে মুক্তি পাবে ‘অতীতপুর’ নাটকটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS