News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
অভিনেত্রী মৌটুসী বিশ্বাসের বাবা মারা গেছেন

অভিনেত্রী মৌটুসী বিশ্বাসের বাবা মারা গেছেন

জনপ্রিয় অভিনেত্রী মৌটুসী বিশ্বাসের বাবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সৌরেন বিশ্বাস বিশ্বাস মারা গেছেন। মঙ্গলবার (০৯ জানুয়ারি) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

সামাজিকমাধ্যমে এক স্ট্যাটাসে খবরটি নিশ্চিত করেছেন মৌটুসী।    

এই অভিনেত্রী লেখেন, বাবা ছাড়া জীবন কেমন আমি জানি না। উনার তৃতীয় ব্রেন স্ট্রোকের সময় এক মুহূর্ত না ভেবে নিয়ে গেলাম গ্রাম থেকে খুলনায়, কিন্তু ফিরিয়ে আনতে পারলাম না। আমি এখনও ডিনায়ালে (অসত্য মনে হওয়া) আছি। দোতালা থেকে মনে হয় উনি এক তলায় আছেন। এক তলাটা বাবা ছাড়া কেমন আমি জানি না। অনেকের প্রিয় সৌরেন স‍্যার, গ্রামের বটতুল‍্য দাদা, জ‍্যাঠা, মামা…. আমার শুধু বাবা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধানের পাশাপাশি সংগীত বিভাগের প্রতিষ্ঠাতা ও বিভাগীয় সভাপতি ছিলেন  প্রফেসর ড. সৌরেন বিশ্বাস। এমনকি বিশ্ববিদ্যালয়টির নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

শিক্ষকতার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও বিচরণ ছিল সৌরেন বিশ্বাসের। ছিলেন নাট্যকর্মী ও সংগঠক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থিয়েটারে অন্যতম প্রতিষ্ঠাতা তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS