News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
বিপিএলের আগেই বিয়ে

বিপিএলের আগেই বিয়ে

আর মাত্র কয়েক দিন পরই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। দলগুলো ইতোমধ্যে অনুশীলনও শুরু করেছে। এই টুর্নামেন্টে ফরচুন বরিশালের হয়ে খেলবেন জাতীয় দলের পেসার সৈয়দ খালেদ আহমেদ। তবে এর মধ্যেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

বুধবার (১০ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে নিজের বিয়ের বিষয়টি নিশ্চিত করেন ৩১ বছর বয়সী ‌এই ক্রিকেটার।

সোশ্যাল মিডিয়ায় নিজের স্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি তুলে সংক্ষিপ্ত এক পোস্টে সৈয়দ খালেদ আহমেদ লেখেন, আমি আনুষ্ঠানিকভাবে তার।

বাংলাদেশ দলের হয়ে ১২টি টেস্ট এবং ২টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে ২৪ উইকেট শিকার করেন খালেদ। টি-টোয়েন্টিতে ৪৬ ম্যাচে ৫৪ উইকেট শিকার করেন তিনি। এ ছাড়াও প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৪ ম্যাচে অংশ নিয়ে ১৩৩ উইকেট শিকার করেন খালেদ। লিস্ট এ ক্রিকেটে ৫৩ ম্যাচে তার সংগ্রহ ৭৩ উইকেট।

গত আসরেও বরিশালের হয়ে খেলেছিলেন তিনি। এবারও তাকে দলে ভিড়িয়েছেন ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলের আগেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিলেন জাতীয় দলের এই তারকা পেসার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS