News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
শপথ নেওয়ার পর যা বললেন ফেরদৌস

শপথ নেওয়ার পর যা বললেন ফেরদৌস

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েই চমক দেখিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ। আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ঢাকা-১০ আসনে নির্বাচিত হয়েছেন তিনি।এই ধারাবাহিকতায় বুধবার (১০ জানুয়ারি) সকালে শেরেবাংলা নগরের সংসদ ভবনে শপথ নিয়েছেন ফেরদৌস।

এদিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করিয়েছেন চলতি একাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শপথ পাঠ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফেরদৌস বলেন, আমার ওপর যে বিশ্বাস-আস্থা দল ও ভোটারসহ এলাকাবাসী রেখেছেন তার প্রতিদান যেন দিতে পারি। কোনো কাজ বিঘ্নিত না হয় সে চেষ্টাই করে যাবো।

ফেরদৌস আরও বলেন, প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই, আমাকে বিশ্বাস করে ঢাকা-১০’র মতো এ রকম একটি আসন দেওয়ার জন্য। সর্বস্তরের জনগণকে ধন্যবাদ, যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আজকে শপথ নিলাম, সংসদের যে পবিত্রতা সেটা আমার জীবন দিয়ে হলেও রক্ষা করব। আর যে ব্রত নিয়ে এসেছি (মানুষের সেবা ও কল্যাণে কাজ করা), সেটা সততার সঙ্গে শতভাগ পূরণ করার চেষ্টা করব। ঢাকা-১০কে আমি প্রকৃত অর্থেই দশে দশ করে তুলব।

এ সময় ঢাকা-১০’র আওয়ামী লীগ নেতা-কর্মী ও বিশেষ করে ব্যারিস্টার তাপসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ফেরদৌস আহমেদ।

প্রসঙ্গত, প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন ফেরদৌস আহমেদ। ঢাকা-১০ আসনে নৌকা প্রতীকে লড়েছেন তিনি। ৩ লাখ ২৪ হাজার ৯৩৯ ভোটারের মধ্যে ভোট পেয়েছেন ৬৫ হাজার ৮৯৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে হাজি মো. শাহজাহান পেয়েছেন ২২ হাজার ৫৭ ভোট।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS