News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
মিছিল নিয়ে জনসভায় যোগ দিচ্ছেন নেতাকর্মীরা

মিছিল নিয়ে জনসভায় যোগ দিচ্ছেন নেতাকর্মীরা

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় মিছিল নিয়ে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। রাজধানী ও আশেপাশের জেলা শহরগুলো থেকে নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হচ্ছেন।জনসভায় সভাপতি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১০ জানুয়ারি) দুপুরের আগে থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকায় জড়ো হতে থাকেন ঢাকার আশপাশের এলাকা থেকে আসা নেতাকর্মীরা। দুপুর দেড়টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন প্রবেশ গেট দিয়ে নেতাকর্মীরা প্রবেশ করতে শুরু করেন।

সরেজমিন দেখা যায়, রাজধানী ঢাকার প্রতিটি ওয়ার্ড, থানা থেকে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের সামনে জড়ো হচ্ছেন। নেতাকর্মীদের হাতে রয়েছে বিভিন্ন ধরনের লেখা সংবলিত প্ল্যাকার্ড, ব্যানার ও পোস্টার ।

দুপুর দেড়টার দিকে নারায়ণগঞ্জ থেকে আসা একটি মিছিলে থাকা সুমন আলম নামে এক নেতা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আমরা এখানে উপস্থিত হয়েছি।

দেখা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাটের গেট, টিএসসি সংলগ্ন গেট, রমনা কালিমন্দিরের গেট, তিন নেতারা মাজার গেট দিয়ে প্রবেশ করছেন নেতাকর্মীরা। আর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের গেট দিয়ে প্রবেশের গেটটি ভিআইপিদের জন্য রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS