News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
‘আহত কিছু গল্প’ নতুন পরিচয় দিচ্ছে তানযীর তুহিনকে

‘আহত কিছু গল্প’ নতুন পরিচয় দিচ্ছে তানযীর তুহিনকে

প্রায় দুই দশকের বেশি সময় ধরে সুর-সংগীতে শ্রোতাদের মাতিয়ে চলেছেন তানযীর তুহিন। ‘শিরোনামহীন’ ছাড়ার পর ‘আভাস’ নামের ব্যান্ড গড়েছেন তিনি।এবার গল্পকার পরিচয়ে হাজির হতে যাচ্ছেন এই সংগীতশিল্পী।

আসছে অমর একুশে বইমেলায় প্রকাশ পেতে যাচ্ছে তার লেখা গল্পগ্রন্থ ‘আহত কিছু গল্প’। এর আগে গীতিকার হিসেবে পাওয়া গেলেও গল্পকার তুহিনের অভিষেক হচ্ছে এবারই প্রথম।

‘আহত কিছু গল্প’ নামটি তার একই শিরোনামের একটি গান থেকে নেওয়া হয়, যেটি প্রকাশ পেয়েছিল ‘শিরোনামহীন’ ব্যান্ডের ভোকালিস্ট থাকার সময়ে। বইটি প্রকাশ পাচ্ছে কিংবদন্তি পাবলিকেশন্স থেকে। এর প্রচ্ছদ করেছেন পরাগ ওয়াহিদ।  

বর্তমানে ব্যান্ড আভাস নিয়েই ব্যস্ত সময় পার করছেন তুহিন। সর্বশেষ ব্যান্ডটি প্রকাশ করেছে ‘ক্যামেরা’ নামে একটি নতুন গান। এর আগে ‘মানুষ-১’, ‘বাস্তব’, ‘অনাথ’সহ বেশ কিছু গান প্রকাশ করেছেন তারা।

জানা গেছে, শিগগিরই দুটি নতুন গান নিয়ে আসছে ব্যান্ডটি। একটি গানের শিরোনাম ‘সত্তা’। অন্যটির শিরোনাম এখনও ঠিক হয়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS