News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
ফ্রান্সের এশিয়ান চলচ্চিত্র উৎসবের বিচারক ফারুকী

ফ্রান্সের এশিয়ান চলচ্চিত্র উৎসবের বিচারক ফারুকী

বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা অংশ নিয়ে বহু পুরস্কার জিতেছে। এছাড়া একাধিক উৎসবে বিচারকের দায়িত্ব পালন করেছেন দেশের গুণী এই নির্মাতা।

এবার তিনি বিচারক হলেন ফ্রান্সের ‘ভেসুল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব এশিয়ান সিনেমা’য়। এশিয়ার চলচ্চিত্রকে ঘিরেই হয়ে থাকে এই উৎসব।

আগামী ৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ভেসুল উৎসবের ৩০তম আসর। চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এই উৎসবে বাংলাদেশি নির্মাতা হিসেবে  আন্তর্জাতিক বিভাগের চলচ্চিত্র দেখে বিচার-বিশ্লেষণ করবেন তিনি।

এই জুরি বোর্ডের সভাপতি হিসেবে আছেন ইরানি নির্মাতা মোহসেন মখমলবাফ। এছাড়া অন্য দুই সদস্য হিসেবে রয়েছেন তাইওয়ানের চলচ্চিত্রকার জিরো চৌ ও জাপানের অভিনেতা শজেন। তথ্যটি নিশ্চিত করেছে উৎসব কর্তৃপক্ষ।

ভেসুল উৎসবে ফারুকীর নির্মিত ‘শনিবার বিকেল’, ‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমাগুলো এই উৎসবে পুরস্কারও জিতেছিল।

ফারুকী নির্মিত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। যেখানে তিনি নিজেও অভিনয় করেছিলেন। ছিলেন তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাও।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS