News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরলেন সালাউদ্দিন

হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরলেন সালাউদ্দিন

করোনারি বাইপাস সার্জারির পর হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।  

মঙ্গলবার (৯ জানুয়ারি) চিকিৎসা শেষে বাড়ি ফেরেন তিনি।রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বাফুফে সভাপতি।  

১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাফুফে ভবনে স্বাধীন বাংলা ফুটবল দলের নতুন নামফলক উন্মোচনের দিন অসুস্থতা অনুভব করেন সালাউদ্দিন। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।  

২৮ ডিসেম্বর বাফুফে সভাপতির হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর সাত দিন আইসিইউতে ছিলেন তিনি। সেখান থেকে সাধারণ কেবিনে চার দিন থাকার পর তিনি আজ বাসায় ফিরেছেন।

হাসপাতালে ভর্তি হওয়ার পর বাফুফে সভাপতির হৃদযন্ত্রে নানা পরীক্ষানিরীক্ষা করা হয়। এনজিওগ্রামে কয়েকটি ব্লক ধরা পড়ে। সালাউদ্দিনের শারীরিক পরিস্থিতি বিদেশে নেওয়ার অনুকূলে না থাকায় পরিবার এবং চিকিৎসকরা দেশেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। কাশি ও জটিলতা থাকায় অস্ত্রোপচার কয়েক দফা পিছিয়েছিল।

বাড়ি ফেরার পর নিজের সমর্থক, অনুরাগী ও দেশের ফুটবল সমাজের সবার প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কাজী সালাউদ্দিন। নিজের চিকিৎসক দলের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS