News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
আমাদের ওপর অত্যাচার চলছে : মমতাজ

আমাদের ওপর অত্যাচার চলছে : মমতাজ

অনুষ্ঠিত হয়ে গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এবারের নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর, হরিরামপুর ও সদরের একাংশ) আসনে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম। তবে শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসতে পারেননি তিনি। তাকে টপকে ট্রাক প্রতীক নিয়ে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলু।

নির্বাচনের পরদিন কণ্ঠশিল্পী মমতাজের কথা হলে তিনি বলেন, আজ (৮ জানুয়ারি) সকাল থেকেই বাসায় নেতাকর্মীরা আসছেন। তাদের সবার সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপে যাব।

এদিকে নেতাকর্মীদের ওপর স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলুলের কর্মীরা হামলা করছে উল্লেখ করে এই কণ্ঠশিল্পী বলেন, সকাল থেকেই বিভিন্ন নেতাকর্মী এসে আমার কাছে অভিযোগ করছে যে তাদের নানাভাবে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা অত্যাচার করছে। কারও খামারে আগুন দিচ্ছে, আবার কারও স্ত্রীর গায়ে হাত তুলছে, কাউকে কুপিয়ে জখম করছেন। মোট কথা আমাদের ওপর নানাভাবে অত্যাচার চলছে।

প্রসঙ্গত, কণ্ঠশিল্পী মমতাজ বেগম ২০০৮ সালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হন। ২০১৪ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান। ২০১৮ সালের নির্বাচনেও তিনি নির্বাচিত হয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS