News Headline :
বিএনপির এমপিদের নিয়ে কর্মশালা: দ্বিতীয় দিনে ৩ বিভাগের প্রশিক্ষণ রমজান ও ঈদ উপলক্ষে গুম–শহীদ পরিবারের পাশে প্রতিমন্ত্রী আমিনুল হক জ্বালানি তেল সংকটের আতঙ্ক: সীমিত বিক্রিতে বাড়ছে ভোগান্তি ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে কুর্দিদের ‘ধ্বংস’ করে দেবে আইআরজিসি ইরানকে মার্কিন সামরিক স্থাপনার তথ্য দিচ্ছে রাশিয়া ইরানি হামলা মোকাবিলায় সৌদি প্রতিরক্ষামন্ত্রী-পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক ট্রাম্পের হুমকির পর ইরানও হামলার জন্য নতুন মার্কিন লক্ষ্যবস্তু খুঁজছে ইরানে আজ ‘কঠোর আঘাত’ হানার হুমকি ট্রাম্পের নতুন দফার হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি আইআরজিসির রোজায় শরীর সুস্থ রাখতে করণীয়
নির্বাচন প্রত্যাখ্যান করে জামায়াতের ২ দিনের কর্মসূচি ঘোষণা

নির্বাচন প্রত্যাখ্যান করে জামায়াতের ২ দিনের কর্মসূচি ঘোষণা

নির্বাচন প্রত্যাখ্যান করে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম সোমবার (৮ জানুয়ারি) এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ৭ জানুয়ারির নির্বাচনে জনগণ ভোট না দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো নৈতিক অধিকার নেই।

আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে প্রহসনের নির্বাচন বাতিল করে অবিলম্বে কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে ৯ জানুয়ারি মঙ্গলবার ও ১০ জানুয়ারি বুধবার দেশব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করছি। ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে নিজ নিজ অবস্থান থেকে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলার জন্য সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS