News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
হিরানির পর বিশালের সিনেমায় শাহরুখ!

হিরানির পর বিশালের সিনেমায় শাহরুখ!

‘পাঠান’ ও ‘জওয়ান’ অ্যাকশন অবতারের পর ‘ডানকি’তে নতুন রূপে ধরা দিয়েছিলেন শাহরুখ খান। রাজকুমার হিরানির সঙ্গে প্রথম কাজ করেই বক্স অফিস কাবু করেছেন বলিউড বাদশা।‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমার মতো রেকর্ড ব্যবসা করতে না পারলেও, শাহরুখের অভিনয় ছিল বেশ প্রশংসিত।

এক সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, এবার থেকে প্রত্যেক বছরই নতুন নতুন চমক দেবেন তিনি। কিং খান যে সেকথাই রাখতে চলেছেন তার প্রমাণ পাওয়া গেল সম্প্রতি।

বলিউড সূত্রের খবর অনুযায়ী, হিরানির পর এবার বিশাল ভরদ্বাজের সিনেমাতে নাকি অভিনয় করতে চলেছেন শাহরুখ। জানা গেছে, এতে শাহরুখকে দেখা যাবে এক বুড়ো মানুষের চরিত্রে। সত্য ঘটনা অবলম্বনেই তৈরি হবে সিনেমাটি। ইতোমধ্যেই নাকি সিনেমার চিত্রনাট্য পড়েছেন শাহরুখ। শোনা যাচ্ছে, এই সিনেমাতে নাকি ফের দেখা যেতে পারে শাহরুখ-মাধুরী জুটিকে।

রাজকুমার হিরানি ও শাহরুখ জুটির ম্যাজিক দক্ষিণী সুপারস্টার প্রভাসের ‘সালার’ ঝড়ের কাছে ব্যবসায় পিছিয়ে পড়েছে। তবে এই নিয়ে কোনও মাথাব্যথা নেই পরিচালক কিংবা অভিনেতা কারোরই।

এ প্রসঙ্গে নির্মাতা রাজকুমার হিরানি বলেছিলেন, শাহরুখ খুবই সাহসী অভিনেতা। শাহরুখ জানে, কোন সিনেমা দর্শকরা দেখবে, কোনটা দেখবে না। নিজের বক্স অফিসের রেকর্ড নিয়ে যথেষ্ট ওয়াকিবহল শাহরুখ।

তিনি আরও বলেন, শাহরুখ সব সময় ব্যবসার কথা ভেবে সিনেমা করেন না। বরং ‘ডানকি’ করেছেন সমাজের প্রতি তার দায়িত্ববোধ থেকে। মানুষ যে এই সিনেমাকে পছন্দ করছেন এবং শাহরুখকে পছন্দ করেছেন, তার জন্য ধন্যবাদ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS