News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
৯৩ কোটির বাংলো কিনে আলোচনায় জন আব্রাহাম

৯৩ কোটির বাংলো কিনে আলোচনায় জন আব্রাহাম

বলিউড তারকা জন আব্রাহাম নতুন বছরের শুরুতেই ভক্তদের দারুণ এক সুখবর দিয়েছেন। শোনা যাচ্ছে, বিলাসবহুল এক বাংলো কিনেছেন তিনি।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, মুম্বাইয়ের খার এলাকায় অবস্থিত জন আব্রাহামের নতুন এই বাংলো। ১৩ হাজার ১৩৮ স্কয়ার ফুটের বাংলোটির মূল্য ৭০ কোটি ৮৩ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় ৯৩ কোটি টাকার বেশি।

এ বাংলোটি পারভীন নাতালাল শাহ ও তার পরিবারের কাছ থেকে কিনেছেন জন আব্রাহাম। তারা সবাই যুক্তরাষ্ট্র প্রবাসী। গত ২৭ ডিসেম্বর এ বাংলোর রেজিস্ট্রেশন করা হয়।

প্রসঙ্গত, মুম্বাইয়ের খার এলাকার লিঙ্কিং রোডে অবস্থিত জনের এই নতুন বাংলো। যেটি কিনা মুম্বইয়ের সবচেয়ে ব্যস্ত হাই স্ট্রিটগুলোর মধ্যে একটি।  

বর্তমানে চারটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত জন। দুটি তার প্রযোজিত, বাকি দুই সিনেমায় অভিনয় করছেন এই অভিনেতা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS