News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
প্রাক্তন ও বর্তমান প্রেমিককে নিয়ে অভিনেত্রীর পার্টি

প্রাক্তন ও বর্তমান প্রেমিককে নিয়ে অভিনেত্রীর পার্টি

বর্তমানে খুব একটা নিয়মিত নন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। সম্প্রতি বিরতি ভেঙে ফের কাজ শুরু করেছেন তিনি। ব্যক্তিগত জীবনে অভিনেতা উদয় চোপড়ার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন নার্গিস। তবে দীর্ঘ ৫ বছরের সম্পর্কে ইতি টানেন এই অভিনেত্রী।

কিছুদিন আগেই নতুন করে প্রেমে পড়ার কথা জানান নার্গিস। এবার টনি বেগের প্রেমে মজেছেন তিনি। এবার প্রাক্তন প্রেমিক উদয় ও বর্তমান প্রেমিক টনিকে নিয়ে পার্টি করলেন নার্গিস।

জানা গেছে, নতুন বছর উদযাপন উপলক্ষে দুবাইতে পার্টি করেছেন নার্গিস। এতে অংশ নেন, উদয় চোপড়া, হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান ও তার প্রেমিক আর্সলান গনি।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই পার্টির বেশ কিছু ছবি শেয়ার করেছেন আর্সলান। পোস্ট করা ছবিগুলোর মধ্যে একটিতে দেখা যায়। নার্গিস ফাখরিকে জড়িয়ে ধরে আছেন অভিনেত্রীর প্রেমিক টনি।

আর তার পেছনেই শ্যাম্পেইনের গ্লাস হাতে দাঁড়িয়ে উদয় চোপড়া। এছাড়াও আরও বেশ কিছু ছবি ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

নতুন প্রেম সম্পর্কে ভারতীয় গণমাধ্যমে নার্গিস বলেন, এ বিষয়ে আমি বিস্তারিত জানাতে চাই না। তবে হ্যাঁ, আমার জীবনে কেউ একজন আছে। তাকে নিয়ে আমি খুবই সুখী।

প্রসঙ্গত, ভারতের কাশ্মীরে জন্ম নেন টনি। তবে বসবাস করেন মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। টনি পেশায় একজন ব্যবসায়ী। কিন্তু তার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে কখনও মুখ খুলেননি নার্গিস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS