News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
পটিয়ায় স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল

পটিয়ায় স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল

পটিয়ায় স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর বিরুদ্ধে আবারও করেছে ঝাড়ু মিছিল করেছে স্থানীয়রা।  

বুধবার (৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে পটিয়া পৌরসদরের ৭নং ওয়ার্ডের বাহুলী উচ্চ বিদ্যালয় এলাকায় নৌকার প্রার্থীর অফিসের সামনে থেকে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে স্থানীয় লোকজন এ ঝাড়ু মিছিল বের করে।

জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরী বুধবার সকালে পটিয়া পৌর সদরে গণসংযোগে বের হয়। একপর্যায়ে তারা বাহুলী উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছলে আগে থেকে ঝাড়ু হাতে উপস্থিত ছিলেন ৫০-৬০ জন নারী পুরুষ।এ সময় তারা ঝাড়ু হাতে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে স্লোগান দেন। এর আগে পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নে মহিলারা জুতা ও ঝাড়ু মিছিল করে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় আবদুর রহিম জানিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী ও সমর্থকরা গণসংযোগে বের হলে দুপুরের দিকে কিছু মহিলা ও পুরুষ উত্তেজিত হয়ে তাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের করে। তবে মারামারির কোনো ঘটনা ঘটেনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS