News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
আদম তমিজী হককে আবারো রিহ্যাবে পাঠাল ডিবি

আদম তমিজী হককে আবারো রিহ্যাবে পাঠাল ডিবি

আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হকের মানসিক স্বাস্থ্যের চিকিৎসার জন্য আবারও তাকে রিহ্যাব সেন্টারে পাঠানো হয়েছে। এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন স্ট্যাটাস দেওয়ার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।  

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আদম তমিজী হক বিভিন্ন কথা লিখছিলেন। এ কারণে তার বিরুদ্ধে ডিএমপির দক্ষিণখান থানায় একটি মামলা হয়। এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়েছিল। তাকে গ্রেপ্তারের পর তার আচরণ ও কথাবার্তায় তার সুস্থতার বিষয় নিয়ে প্রশ্ন দেখা দেয়।  

হারুন অর রশীদ জানান, এ ছাড়া আদম তমিজী হক মাদকাসক্ত হওয়ায় তাকে মাদক নিরাময় কেন্দ্র বা রিহ্যাবে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। তাকে রিহ্যাবে ভর্তি করানোর বিষয়ে আদালতে জানানো হয়, এলোমেলো কথাবার্তায় ডিবির মনে হয়েছে তার আরও চিকিৎসার প্রয়োজন। পরে আদালতের নির্দেশে জাতীয় মানসিক হাসপাতালে তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়।  

আদম তমিজীর জন্য মানসিক হাসপাতালে ৯ বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে গঠিত বোর্ডের সামনে তাকে হাজির করা হয়। বোর্ডের সদস্যরা তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে একটা মতামত দিয়েছেন, যা আদালতে জানানো হবে বলেও জানান ডিবির অতিরিক্ত কমিশনার।  

বোর্ডের সদস্যরা কী মত দিয়েছেন, জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, তিনি এখনো মানসিকভাবে সুস্থ নন। তাকে আবারও রিহ্যাবে পাঠাতে হবে। সেখানে তাকে আরও চিকিৎসা দিতে হবে।  

এর আগে গত ৯ ডিসেম্বর রাতে রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে আদম তমিজী হককে গ্রেপ্তার করে ডিবি। এরপর ১০ ডিসেম্বর তাকে রিহ্যাব সেন্টারে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS